
# (না স্বামী না স্ত্রী)
- তুই আমার বউ না; তবে ইচ্ছে করলে থাকতে পারিস ।
- বলে কি হারামির বাচ্চা ?
- চড়ও মারিনি গালিও দিইনি; তুই মুখ খারাপ করছিস কেন ?
- শুধু মুখ খারাপ না, তোকে জুতাপেটা করা দরকার, শুয়োরের বাচ্চা ।
- তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস, আমার ক্ষমতা সম্পর্কে তোর ধারণা নাই ।
- জানি তো, তোর অতি শক্তিশালি বাপ আছে মাও আছে । তারা তোরে কোলে নিয়া নাচে, আর তুই সেই নাচন দেখে হামাগুড়ি দিয়া সকাল দুপুর রাতে তারে কদমবুচি করিস ।
- জানিস যখন, তখন এত কথা বাড়াস কেন ? আমার যা সিদ্ধান্ত তা জানিয়ে দিয়েছি ।
- ঠিক আছে, কিন্তু সিদ্ধান্তটা জানাতে এত দেরি করলি কেন ?
- এতদিন তোকে পরীক্ষা করেছি ।
- তো পরীক্ষা করে কি পেলি ?
- সবটা বলা যাবে না, তবে তোকে একেবারে বাদ দিলেও তুই যে কিছু করতে পারবি না - এটা বুঝেছি । ভ্যাজালের কথা থাক ।
- তাহলে "ইচ্ছে করলে থাকতে পারিস" - এ কথার অর্থ কি ?
- দায় এড়ানো । কেউ যাতে বলতে না পারে আমি তোরে একেবারে খাড়ার উপরে বয়েন তালাক দিয়ে বাদ দিয়েছি ।
- বুঝেছি, ধৈর্য্য ধর । কয়দিন পর কে কাকে বাদ দেয়, টের পাবি ।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২০ রাত ৮:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



