somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

UEFA Champions League 2014-2015 Group Analysis

২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রুপ-এঃ অ্যাতলেতিকো মাদ্রিদ, জুভেন্টাস, অলিম্পিয়াকোস, মালমো।

স্প্যানিশ লা-লিগার বর্তমান চ্যাম্পিয়ন ও ইউসিএল এর বর্তমান রানার্স-আপ অ্যাটলেটিকো মাদ্রিদ আর ইতালির সিরিআর বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস, এই দুই ফেভারিটের সাথে গ্রুপে রয়েছে গ্রিস সুপার লিগের বর্তমান চ্যাম্পিয়ন অলিম্পিয়াকোস আর সুইডেন অলসভেন্সকান চ্যাম্পিয়ন মালমো।

গ্রুপ-বিঃ রিয়াল মাদ্রিদ,বাসেল, লিভারপুল, লুডোগোরেটস।

ইউসিএল এর বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান রানার্স-আপ লিভারপুল, ফেভারিট এই দুই দলের সাথে রয়েছে সুইস চ্যাম্পিয়ন বাসেল আর বুলগেরিয়ান চ্যাম্পিয়ন লুডোগোরেটস। রিয়াল আর লিভারপুলের চিন্তার কারণ হতে পারে বাসেল।

গ্রুপ-সিঃ বেনফিকা, জেনিত সেন্ট পিটার্সবার্গ, বেয়ার লেভারকুসেন, মোনাকো।

পর্তুগিজ চ্যাম্পিয়ন বেনফিকা আর রাশিয়ান রানার্স-আপ জেনিত সাথে জার্মান লিগের চতুর্থ লেভারকুসেন আর ফরাসি রানার্স-আপ মোনাকো। এই গ্রুপে ফেভারিট মোনাকো আর লেভারকুসেন তবে বেনফিকা আর জেনিত কোন অংশে কম যাবে না। আর তাই এই গ্রুপের লড়াই যে জমজমাট হতে চলেছে তাতে কোন সন্দেহের অবকাশ নেই।

গ্রুপ-ডিঃ আর্সেনাল, বরুশিয়া ডর্টমুন্ড, গ্যালাতাসারে, আন্ডারলেখট।

ইংলিশ প্রিমিয়ার লিগের চতুর্থ আর্সেনাল আর জার্মান রানার্স-আপ বুরুশিয়া এই গ্রুপের ফেভারিট দল। তবে তার্কিশ রানার্স-আপ গ্যালাতাসারে কিন্তু মাঝে মধ্যেই বড় দলগুলোর জন্য ভয়ঙ্কর হয়ে উঠে। গ্রুপের চতুর্থ দল বেলজিয়াম জুপিলার-এর তৃতীয় দল আন্ডারলেখট।

গ্রুপ-ইঃ বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, সিএসকেএ মস্কো, এএস রোমা।

জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন, ইংলিশ লিগের চ্যাম্পিয়ন সিটি, ইতালিয়ান রানার্স-আপ রোমা আর রাশিয়ান চ্যাম্পিয়ন সিএসকে মস্কো। নামগুলো দেখেই বুঝা যাচ্ছে এই গ্রুপে বায়ার্ন আর সিটিকে বেশ বড় পরীক্ষা দিয়েই পরবর্তী রাউন্ডে যেতে হবে।

গ্রুপ-এফঃ বার্সেলোনা, পিএসজি, আয়াক্স, অ্যাপোয়েল।

লা-লিগার রানার্স-আপ বার্সেলোনা, ফরাসি লিগ-ওয়ানের চ্যাম্পিয়ন পিএসজি আর ডাচ চ্যাম্পিয়ন আয়াক্স সাথে সাইপ্রাস রানার্স-আপ অ্যাপোয়েল। ফেভারিট বার্সা আর পিএসজির খুব বেশি সমস্যা হওয়ার কথা না পরবর্তী রাউন্ডে যেতে।

গ্রুপ-জিঃ চেলসি, শালকে জিরো ফোর, স্পোর্টিং লিসবন, ম্যারিবর।

ইংলিশ লিগে তৃতীয় জোসে মরিনহোর ফেভারিট চেলসি, জার্মান লিগের তৃতীয় শালকের জন্য পরবর্তী রাউন্ডে যাওয়ার মূল বাধা পর্তুগিজ রানার্স-আপ লিসবন। গ্রুপের চতুর্থ দল স্লোভেনিয়ান চ্যাম্পিয়ন ম্যারিবর।

গ্রুপ-এইচঃ পোর্তো, শাখতার দনেৎস্ক, অ্যাটলেটিক বিলবাও, বাতে বরিসোভ।

পর্তুগিজ লিফের তৃতীয় দল পোর্তো, ইউক্রেইন চ্যাম্পিয়ন শাখতার সাথে লা-লিগার চতুর্থ দল বিলবাও, মূলত লড়াইটা হবে এই তিন দলেরই। গ্রুপের চতুর্থ দল বেলারুশ প্রিমিয়ার লিগের রানার্স-আপ বাতে বরিসোভ।

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই ইয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। এইবার কি পারবে রিয়াল মাদ্রিদ গতবারের শিরোপা ধরে রাখতে নাকি গতবারের শেষ মূহুর্তে স্বপ্ন ভঙ্গের জ্বালা মিটাবে অ্যাটলেটিকো মাদ্রিদ??

নাকি এইবার চেলসিকে জিতিয়ে ইতিহাসের তৃতীয় কোচ হিসেবে ভিন্ন তিন দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার কৃতিত্ব দেখাবেন মরিনহো?? নাকি বায়ার্নকে আবার শিরোপা এনে দিবেন গার্দিওলা নাকি এইবার জিতবে ইংলিশ লিগের কোন দল?? নাকি বার্সেলোনা নাকি ফরাসি লিগের কোন দল??

নাকি সব কিছুকে বুড়া আঙ্গুল দেখিয়ে শিরোপা জিতবে অন্য কোন দল যা আমাদের অনুমানের বাইরে ??

এইসব প্রশ্নের উত্তরই পাওয়া যাবে আগামী ১৬ই সেপ্টেম্বর থেকে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেঁচে থাকাই পরম বিস্ময়

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২৩


পথেঘাটে ঘুরিফিরি, যেকোনো সময়
পটল তুলতে পারি গাড়ির ধাক্কায়।
মাঝেমধ্যে থাকি এমনও আশঙ্কায়,
নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে
মাথা ফেটে রক্তক্ষরণে প্রাণটা যায়!
এমন পরিণতিতে লোকে দুঃখ করে।
গাড়ি, ট্রেন, প্লেন, হয়তোবা ইস্টিমার
দুর্ঘটনায় প্রাণটা চলে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মা'কে লেখা প্রীতিলতার শেষ চিঠি

লিখেছেন ইসিয়াক, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৯




আমায় তুমি পিছু ডেকো না'গো মা
আমার ফেরা সম্ভব  না।
দেশ মাতৃকায় উৎসর্গিতা আমি
আমি তো সেই ক্ষণজন্মা! 

আমায় তুমি আশীর্বাদ করো মা,
মোছো তোমার চোখের জল।
নিপীড়িতদের আর্তনাদ শুনছো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

×