somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

KNOW THYSELF

০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমবয়সী অনেক মেয়েই আমার সাথে তাদের কষ্টের কথা শেয়ার করে ...

অদ্ভুত হলেও সত্য যে তাদের কেউ আমাকে কখনো দেখেনি, আমার সাথে ফেসবুক ছাড়া তাদের কোন পরিচয়ের সূত্র নেই ... তারপরেও তারা শেয়ার করেছে !!

আর অদ্ভুত কারণে আমিও কখনো কাউকে জিজ্ঞেস করিনি যে কেন আমার সাথেই তাদের কষ্টগুলো শেয়ার করছে।

নিজের ভাবনা-চিন্তায় যতটুকু পেরেছি ততটুকুই চেষ্টা করে গেছি তাদের সাহায্য করতে ...

বলাই বাহুল্য সমস্যা গুলো ৯৫ শতাংশই ছিল প্রেমজনিত। নিজে এখন পর্যন্ত ওই ধরণের কাজে যুক্ত হতে পারিনি তাই বোধহয় খুব সহজেই একটা কথা বলে দিতে পারি। কিন্তু তারপরেও কিছুটা হলেও অনুভব করার চেষ্টা করি যে এই বয়সে এই ধরণের পরিস্থিতির শিকার মেয়েদের মনের অবস্থাটা কিরকম হতে পারে !!

সবাইকেই আমি খুব কমন একটা কথা বলে এসেছি, " যে চলে গেছে তাকে নিয়ে পরে থেকে কি হবে !! তুমি বরং আনন্দিত হও কারণ তুমি এমন একজনকে হারিয়েছ যে কিনা তোমাকে ভালোবাসেনি আর সে এমন একজনকে হারিয়েছে যে কিনা তাকে সত্যিকার অর্থে ভালোবেসেছিল। "

এই কথা তো ফেসবুকে সবাই হাজার জায়গাতে দেখেছে !!
আর বলা যত সহজ করা কি তত সহজ নাকি ?? আপনি চাইলেই এটা ভেবে সান্ত্বনা নিতে পারবেন ??

আমার তো মনে হয় না। মনে হয় না কারণ যখন কোন আপনজনের মৃত্যু হয় তখন " সবাইকে একদিন আল্লাহর কাছে যেতে হবে " ভেবে নিজের কষ্টটা পুরাপুরি চাপা দিতে পারেন ?? পারেন না। কেউ পারে না। এই ব্যাপারটা আমি নিজে সদ্য খেয়াল করেছি।

অনেকেই বলেন সময়ের কথা। সময় অতিক্রমের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন করে দেয়। আজকে যাকে ছাড়া বাচা অসম্ভব মনে হয় একদিন তাদের ছাড়া বেঁচে থাকাকে সম্ভব করে তুলে সময়ই।

এই সময় অতিক্রম হওয়ার অপেক্ষা করে ধাতস্থ হওয়াটা অনেক ভালো উপায়। তবে সেইসব ক্ষেত্রে যে সব ক্ষেত্রে ভালোবাসার মধ্যে বাস্তবতার চেয়ে আবেগ বেশি থাকে। কিন্তু যেগুলো বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম সেগুলোও কি একই পর্যায়ে পরে ??

এতদিন ধরে মানতাম সময় অতিক্রম হওয়ার সাথে সবই সম্ভব। কিন্তু সেটা যদি অনেক দীর্ঘ হয় তাহলে এত দীর্ঘক্ষণ ধৈর্য কয়জন ধরে রাখতে পারবে এই প্রশ্নটা উঠতেই পারে। সাধারণ অবস্থাতেই যেখানে দীর্ঘ সময় ধৈর্য ধরাটা অনেক কঠিন আর সবার পক্ষে সম্ভবও না সেইখানে ভাঙ্গা হৃদয় নিয়ে মানুষ কতদিন ধৈর্য ধরে অপেক্ষা করতে পারবে বলে আপনি মনে করেন ??

অনেক অনেক কঠিন। কতটা কঠিন তারাই অনুভব করতে পারবে যারা নিজেরা এই পরিস্থিতিতে পড়েছেন তারাই ভালো জানবেন।

তো এই সমস্যার সমাধান কি ??
আমি আগেই বলেছি আমি নিজে এই ব্যাপারে অভিজ্ঞ নই তাও একটা সমাধানের কথা বলতেই পারি ... সেটা হচ্ছেঃ

" KNOW THYSELF "

ঢাকা কলেজের মেইন গেটের ভিতরের দিকে উপরে এই কথাটা লেখা আছে।
পড়ে মনে হতে পারে খুব সাধারণ একটা কথা। কিন্তু আসলেই কি তাই ??
একটু ভেবে দেখুন।

একজন মানুষ যখন নিজেকে চিনতে সময় ব্যয় করবে সে কি করে পারবে আরেকজনের চলে যাওয়ার কষ্টে কষ্ট পেতে !!

নিজেকে চেনা কিন্তু সহজ কাজ নয়। অনেকেই বলেন, " নিজেকে চেনা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। "

আমি অতটা জটিল করবো না। তবে এটা ঠিক নিজেকে চেনা কঠিন তবে আপনি যদি সঠিক পন্থায় ভাবেন তাহলে ততটা কঠিনও না।

তাহলে সঠিক পন্থা কোনটা ??

উত্তর হচ্ছে একেবারে যখন গোড়া থেকে মানে আপনার জন্ম থেকে ভাবতে শুরু করবেন। ভেবে দেখেন জন্মের পর থেকে আপনি কিভাবে বড় হলেন, কি করে আপনি কাউকে ভালবাসার উপযুক্ত হলেন !!

সময় অতিক্রম হওয়ার অপেক্ষা না করে নিজেকে সময় দিয়ে নিজেকে নিয়ে ভাবেন।

দেখবেন সব সমস্যা দূর হয়ে যাচ্ছে। যার জন্য কষ্ট পাচ্ছেন দেখবেন আস্তে আস্তে সে অনেক দূরে সরে যাচ্ছে। একদিন তার কথা মনে পড়লে আপনার হয়তো হাসি পাবে " হায় !! আমি কি পাগলই না ছিলাম। "

নিজেকে নিয়ে ভাবেন, নিজেকে চেনার কাজে সময় ব্যয় করেন। পৃথিবীর কারো জন্য আপনি কষ্ট পাবেন না।

শুধু একবার চেষ্টা করেই দেখুন না !!
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×