somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ ফাইনাল প্রিভিউ

২৮ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত পোহালেই বিশ্বকাপ ফাইনাল ...
এবারের দুই হোস্ট টিম অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড লড়বে ফাইনালে যেমনটি হয়েছিল ২০১১ সালে ... সেবার তিন হোস্ট টিমের দুটিই ( ভারত ও শ্রীলংকা ) খেলেছিল ফাইনাল।

গতবার অবশ্য ফাইনালের হোস্ট ভারতই জিতেছিল বিশ্বকাপ। সে হিসেবে ধরলে এবার চ্যাম্পিয়ন হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ার। খেলাটা যে মেলবোর্নে !
বিশ্বের অন্যতম প্রাচীন ভেন্যু হচ্ছে এই মেলবোর্ন। ঐতিহাসিক এই মাঠে শ্বাসরুদ্ধকর ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে তাসমান সাগরের দুই প্রতিবেশি দেশ। ম্যাচটা যে সমানে সমান হবে সেটা নিয়ে কোন সন্দেহ নেই।

গ্রুপ পর্বের ম্যাচে অবশ্য অস্ট্রেলিয়াকে ১ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড। এ পর্যন্ত এ বিশ্বকাপের একমাত্র অপরাজিত দল তারাই। তবে সেই খেলাটা ছিল নিউজিল্যান্ডের মাটিতে। অস্ট্রেলিয়ার মাটিতে কি অস্ট্রেলিয়া এতটা সহজে ছেড়ে দিবে ! নিউজিল্যান্ডের সাথের ওই ম্যাচ ছাড়া অন্য সব ম্যাচেই প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিয়েছে তারা। কোয়ার্টার আর সেমিতে বিদায় করেছে পাকিস্তান, ভারতের মত শক্তিশালী দলকে। তাই জমজমাট এক ম্যাচের আশা করতেই পারে ক্রিকেটপ্রেমীরা !

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কি পঞ্চমবারের মত শিরোপা জিতবে নাকি নেপোলিয়নের মত সাতবারের প্রচেষ্টায় প্রথম ফাইনালে উঠার স্বাদ পাওয়া নিউজিল্যান্ড জিতবে আর ক্রিকেট বিশ্ব পাবে নতুন এক বিশ্বচ্যাম্পিয়ন ! নিউজিল্যান্ড কি পারবে এই বিশকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড নাকি ঘরের মাটিতে গ্রুপ পর্বের হারের বদলা নিবে অস্ট্রেলিয়া ! সব প্রশ্নের জবাব পাওয়া যাবে ... খালি আর কয়েকটা ঘন্টার অপেক্ষা মাত্র !

দেখা যাক কি হয় ! এইবার আসি আমার সমর্থনের প্রসঙ্গে ...

এই ফাইনালে আমি সমর্থন দিবো নিউজিল্যান্ডকে। তবে সত্যি বলতে ক্লার্ক, স্মিথ আর স্টার্কদের কান্না দেখতে মোটেও ভালো লাগবে না কিন্তু এরপরেও আমি চাই নিউজিল্যান্ডই জিতুক বিশ্বকাপ। এবার ভারত আর পাকিস্তানকে বিদায় করে ফাইনালে আসা অস্ট্রেলিয়াকে সিংহভাগ বাংলাদেশী সমর্থন দিবে। দেওয়াটাই স্বাভাবিক। কিন্তু অনেকেই ভুলে যাচ্ছে ক্রিকেটের তিন মোড়লের একটা কিন্তু অস্ট্রেলিয়া।

অন্যদিকে নিউজিল্যান্ডের প্রত্যেকটা খেলোয়াড়ই নিপাট ভদ্রলোক। ব্রেন্ডন ম্যাককালামের কথা মনে আছে ? সাকিবের ফিফটির জন্য নিজে গিয়ে আম্পায়ারকে বলে এক ওভার বাড়তি বোলিং করিয়েছিল নিষ্প্রাণ ড্র হওয়া এক টেস্ট ম্যাচে ... এই তো ২০১৩ সালের কথা। বাংলাদেশের ক্রিকেটে দুঃসময় যখন চলছিল তখন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ব্যক্তি অনেক সমালোচনা করেছিল কিন্তু যতদূর মনে পড়ে নিউজিল্যান্ড, শ্রীলংকা আর সাউথ আফ্রিকা থেকে তেমন কোন ব্যক্তি পাওয়া যায়নি।

সব মিলিয়ে তাই এবার আমার বাজির ঘোড়া নিউজিল্যান্ডই ...
বিশ্বকাপ হাতে হাসি নিয়েই বিদায় নেক ড্যানিয়েল ভেট্টরি, হাসি ফুটুক সাউদি, ম্যাককালামদের মুখে ... এটাই আমার প্রত্যাশা।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেঁচে থাকাই পরম বিস্ময়

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২৩


পথেঘাটে ঘুরিফিরি, যেকোনো সময়
পটল তুলতে পারি গাড়ির ধাক্কায়।
মাঝেমধ্যে থাকি এমনও আশঙ্কায়,
নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে
মাথা ফেটে রক্তক্ষরণে প্রাণটা যায়!
এমন পরিণতিতে লোকে দুঃখ করে।
গাড়ি, ট্রেন, প্লেন, হয়তোবা ইস্টিমার
দুর্ঘটনায় প্রাণটা চলে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মা'কে লেখা প্রীতিলতার শেষ চিঠি

লিখেছেন ইসিয়াক, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৯




আমায় তুমি পিছু ডেকো না'গো মা
আমার ফেরা সম্ভব  না।
দেশ মাতৃকায় উৎসর্গিতা আমি
আমি তো সেই ক্ষণজন্মা! 

আমায় তুমি আশীর্বাদ করো মা,
মোছো তোমার চোখের জল।
নিপীড়িতদের আর্তনাদ শুনছো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

×