ভ্যালেনটাইনস্ কাব্যঃ ভালবাসা তাকেই বলে
১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভালবাসা তাকেই বলে
চোখের আড়াল একটু হলে
সবই বুঝি যায় বিফলে
শূণ্য এ জীবন
অনুভবে বুকের মাঝে
বিরহে তার কান্না বাজে
উদাসী মন সকাল সাঁঝে
একলা সারাক্ষণ
ভালবাসা তাকেই বলে
অদেখা টান মনের মিলে
একের সুখে অন্যে দোলে
নিত্য আয়োজন
যোজন দূরের সুপ্ত আশা
মনের মাঝে পাঠায় ভাষা
একলা ঘরে দেয় ভরসা
একান্ত আপন
ভালবাসা তাকেই বলে
ভোরের আলোয় দু'চোখ মেলে
পাখির ডানায় আকাশ নীলে
অনিন্দ্য স্বপন
মুগ্ধ চোখে চেয়ে থাকা
অপলকে ছবি আঁকা
অন্য মাঝে আপন দেখা
নন্দিত ভূবন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুনঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন