মস্তকস্থিত মহাভয়, আত্মবিনাশেই খোঁজি অভয়-১
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মহাভয়ঙ্করী প্রেতদেহ আবিষ্কার করি প্রতি রাত্রিবেলা। ইদানীং, মাত্রাধিক...
.
রাত্র ৩টার কমতো হবেই না। ঘুম এসে ঘেঁষেছে। মুঠোফোনটা বিছানার একধার করেই গা এলিয়ে দেই হাজার বছরের পুরাতন চৌকিটার গায়ে। ঘুম আমার কাছে ঘেঁষছে.. ঘেঁষছে। সবার মতো আমাকে প্রশান্তি দিতে ঘুমের আগমন হয় না। ঘুমটা আসে এক গভীরকণ্ঠ বিশ্রী সুরের মতো। আমি ঘুমিয়ে যাই।...
.
পার হয় আধঘণ্টা। ঘিরে আসে আমায় প্রেতছায়া। আমার দম বন্ধ হয়ে আসে। হৃদযন্ত্র রকেটের মতো গতি নিতে থাকে। রক্ত আমার স্তব্ধতায় থেমে আসে মরা নদীর স্রোতের মতো। আমি পাগলের মতো হয়ে যাই। বিছানাত্যাগ সেটা নিজের অজান্তেই ঘটে যায়। আমি মহাভয়ে ভয়াতুর হয়ে অবস্থান বদলেই শান্তিই খোঁজে পাই।
.
কোনো বিজ্ঞান আমায় মস্তকস্থিত সেই মহাভয়ের সমাধা দিতে পারে না। আমিও অনুভূতিশূন্য মস্তিষ্কসস্থিত সেই মহাভয়ের সমাধা আত্মবিনাশেই খোঁজতে ব্রতি হই। কিন্তু... আমারও যে আর সবার মতো ইচ্ছে করে চাঁদটাকে হাতের মুঠোয় নিয়ে ছুড়ে দিতে, কিংবা চাঁদের স্নিগ্ধ আলোয় ভরা ধরার বুকে প্রশান্তিচিত্তে হাজার বছরের জন্য গভীরভাবে গা এলিয়ে দিতে।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন