একটা মেঘ হয়ে যাই
৩০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটা গলাকাটা ভোরের আলো
ফিনকি দিয়ে পড়েছে
এই শহরের গালে
কত আদুরে ভাব
সিএনজিগুলো গলা খাকরানি দিয়ে
প্রস্তুত হচ্ছে লম্বা দৌড়ের জন্য
আর রিক্সার টিউবে
ব্রেকফাস্ট হিসেবে যাচ্ছে বাতাস
এই গলাকাটা ভোরেই আমি হতবাক
ছাদের উপরে বসে দেখি কালো কাকের দল
কই যেন ছুটছে একসাথে
কর্কশ আওয়াজ করতে করতে
আমি আরো হতবাক হয়ে দেখি
কিছু মেঘের পায়তারা আজকে বৃষ্টি নামাবার।
শহরে প্রথম বৃষ্টি হবে আজ
সব পাপ ধুয়ে নিয়ে যাবে
বৃষ্টি আমাকেও ধুয়ে দিক,
ভাসিয়ে নিয়ে যাক।
নাহলে একটা মেঘ হয়ে যাই
আর কোথাও বৃষ্টি হয়ে নামবো বলে।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন