
অসাধারণ একটি শ্লোগানঃ বাঁধ ভাঙার আওয়াজ-----------
সমাজ থেকে অন্যায় অবিচার অনাচার কুসংস্কারের বাঁধকে ভেঙ্গে গুড়িয়ে দেবার আওয়াজ--------------- অবশ্য শ্লোগান শুধু মুখে দিলেই হয় না কাজেও পরিণত করে দেখাতে হয়। এজন্য চাই প্রচুর প্রাণ শক্তি।
যেসব বাঁধ ভাঙ্গার জন্যে অবিরাম লড়াই করতে থাকা উচিত মানবিক কর্তব্যবোধ থেকেই-----
১। ধর্মের নামে অধার্মিক অমানবিক কাজ করাঃ এর ইতিহাসটা অনেক বড় , অনেক লম্বা----------
মধ্যযুগের শেষ দিকের কথা। সে সময় ইউরোপে খৃষ্টান পাদ্রীদের শাসন ছিল । পাদ্রীরা ধর্মের নামে মানব জীবনের সর্বক্ষেত্রে একচ্ছত্র অধিপতি হিসেবে রাজত্ব করছিল । পাদ্রীরা স্রষ্টার নামে নিরংকুশ আনুগত্য দাবী করত এবং শাসন ক্ষমতা তাদের হাতে থাকায় তারা গায়ের জোরেই আনুগত্য করাত ।জীবনের প্রত্যেক দিকে প্রভাব বিস্তার করতে গিয়ে তারা সকল বিষয়েই নিজেদের মতামত জোর করে চাপিয়ে দিত ।ইউরোপে যখন নতুন জ্ঞান সাধনার উন্মেষ হল তখন পাদ্রীদের মনগড়া গবেষণাহীন মতামত গবেষকদের নিকট ভ্রান্ত বলে প্রমাণিত হল এবং তাদের উপর সর্বপ্রকার জুলুম নির্যাতন শুরু করা হয় কোপারনিকাস মতবাদ প্রচারের জন্য জিওর্দান ব্রুনোকে আগুনে পুড়িয়ে মারা হয় গ্যালিলিওকে হত্যা করা হয় ।
তখন বাঁধ ভাঙ্গার প্রাণচাঞ্চল্যে ভরপুর একদল তরুনরা প্রবল আত্ববিশ্বাসের সাথে সম্পূর্ণ বেপরোয়াভাবে পাদ্রীদের বিরুদ্ধে প্রকাশ্য সংগ্রাম ঘোষণা করল ।ষোল ও সতর শতাব্দী ধরে দীর্ঘ দু’শ বছর ঐতিহাসিক রক্তক্ষয়ী সংগ্রাম চলতে থাকে যা ‘গীর্জা বনাম রাষ্ট্রের লড়াই’ নামে পরিচিত ।
মুসলমানদের মধ্যেও এই ব্যাপারটি কম নয়। ইসলাম ধর্মের নাম দিয়ে হাজারো কুসংস্কার প্রচলিত রয়েছে সমাজে। এগুলো ভাঙ্গতে জোড় প্রচেষ্টা অব্যাহত থকাই উচিত।
২। কিছু মানবিক দোষ যা সমাজকে কলুষিত করে চরম বদ্ধ জীবনের সৃষ্টি করে সেগুলো ভাঙ্গার চেষ্টা সব যুগেই মহৎ বলে প্রমানিত হয়েছেঃ যেমন-
* সংকীর্ণমনতা বা Narrow mindedness যাকে আমরা ছোটলোকি বলি।
* একগুয়েমী বা ঘাড়তেড়ামী
* এক চোখা আচরণ আবার দু মুখো সাপের আচরন।
* হিংসায় যে নিজেই জ্বলে পুড়ে মরতে চায়----
* অন্যের মতামতকে সহ্য করতে না পারা। অন্যের মতামকে শ্রদ্ধা তো দূরে থাক নোংরা আক্রমন করাই যাদের ব্রত।
------- এসব অন্যায় অনাচার অবিচার নোংরামী থেকে বাঁধ মুক্ত জীওবনের আহবান যদি এই ব্লগের হয় তবে এর সাথে থাকা মানবিক দিক থেকেই কর্তব্য বটে। এক বছর হল এই ব্লগের সাথে আছি তবে তেমন নিয়মিত নয়। বাঁধ ভাঙার এই আওয়াজে সাথেই থাকব ------------------
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




