somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর শ্রেষ্ঠ বাবা

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিখেছেনঃ সিফাত মাহজাবিন

আমার মেয়ের স্মৃতিতে তার নানাভাইয়ের তেমন জীবন্ত কোন স্মৃতি নাই। নানাভাইয়ের সাথে তোলা তার পিচ্চিকালের সব ছবি, ভিডিও আর আমার কাছ থেকে শোনা গল্প – এই তার একমাত্র সম্বল। একটু যখন বোঝা শুরু করলো তখন আমি আব্বাকে নিয়ে কোন কথা বলার পর পরই বলতাম, “জানিস, আমার আব্বা হচ্ছে সবচেয়ে বেস্ট আব্বা ইন দি ওয়ার্ল্ড”। যদিও সে খুব ভালো করেই জানতো যে তার মায়ের কাছে ‘আব্বা’ একজন ভেরি স্পেশাল ক্যরেকটার যার কথা সে দিনের মধ্যে একবার হলেও উল্লেখ করবে। তারপরও সে একটু চুপ থেকে বলতো, “নানাভাই অবশ্যই ভালো, কিন্তু আমার বাবি হচ্ছে সবচেয়ে বেস্ট বাবি ইন দি ওয়ার্ল্ড”! আমি কপট রাগ দেখিয়ে বলতাম , “তোরে বলছে? তুই ঘোড়ার ডিম জানিস”! সে আমার ‘রাগকে’ কোন পাত্তা না দিয়েই বলতো, “আমি না, তুমি ঘোড়ার ডিম জানো”! এই ব্যপারটা বেশ কয়েক বছর ধরে আমাদের মজার খেলায় পরিণত হয়ে গিয়েছিল।

কয়েক বছর পরের কথা। বিভিন্ন ইসলামিক দাওয়া টিভিগুলোর অনুষ্ঠান ও লেকচার আমরা দেখি ও শুনি। আমার মেয়ের প্রিয় একজন স্পীকার হলেন শেইখ ইউসুফ এস্তেস, তিনি খুবই মজা করে বাচ্চাদেরকে প্রফেটদের গল্প বলেন ( বাচ্চারা তাকে ফানি শেইখ ডাকে) । এমনি এক দিনে আবার আগের মত কথায় কথায় আমি বললাম, “আমার আব্বা হচ্ছে সবচেয়ে বেস্ট আব্বা ইন দি ওয়ার্ল্ড”, তখন সে একটু চুপ থেকে বলতো, “শোন মা, আমাদের প্রফেট রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সালাম কি বলেছেন জানো? সেদিন ‘ফানি শেইখ’ বলছিল”।

আমি বেশ কৌতহল নিয়ে তাকালাম কারন আমি এই উত্তরটা একেবারেই আশা করি নাই। সে বললো,” আমরা কেউই সত্যিকারের বিলিভার হবোনা, যদি আমরা প্রফেট মুহাম্মাদ (সাঃ) এর চেয়ে নিজের বাবা, ছেলে বা পৃথিবীর অন্য কাউকে বেশী ভালোবাসি [None of you will truly believe until I am more beloved to him than his father, his son and all of mankind.(Bukhari, Muslim and others)] । তাই এখন থেকে আমি বলবো ‘প্রফেট মুহাম্মাদ (সাঃ) হচ্ছেন সবচেয়ে বেস্ট বাবা ইন দি ওয়ার্ল্ড এন্ড দেন আমার বাবি”!! আমি তো তখন পুরাই স্তব্ধ। আমার কোন উত্তর না পেয়ে সে হাসি হাসি মুখ করে বলল, “কি মা, বললা না যে আমি ঘোড়ার ডিম জানি”। আমি আমার মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, “নারে মা, আমিই এতদিন ঘোড়ার ডিম জানতাম, thanks for opening my eyes “!!

সেই দিন থেকে কেউ যদি আমার মেয়েকে জিজ্ঞেস করে, “Who is the best father in this world”? সে উত্তরে বলে,” Our most beloved Prophet Muhammad (saw) and then to you your father & to me my father”!!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×