somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিশাপের প্রতীক তাজমহল

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মূল লেখকঃ Armaan Ibn Solaiman

ছোটবেলা থেকেই তাজমহল ব্যপারটাকে আমরা ভালবাসার প্রতীক হিসেবে জেনে এসেছি,সেই সাথে সাথে সম্রাট শাহজাহান কে একজন বীর-মহান প্রেমিক হিসেবেও কল্পনা করে ভেবেছি সত্যিই,কত মহান,কত মহত একজন প্রেমিক শাহজাহান সাহেব। একটা মানুষের পক্ষে নিজ স্ত্রীকে কত্ত ভালবাসা সম্ভব।বাহ! বাহ! কিন্তু আদৌ কি তাজমহল বা শাহজাহান সাহেব এত এত নায়কোচিত পদবি গ্রহন করার যোগ্যতা রাখেন?

তাজমহল তৈরি হয়েছে সারা এশিয়া এবং ভারত থেকে আনা বিভিন্ন উপাদান সামগ্রী দিয়ে। নির্মাণ কাজের সময় ১,০০০ এরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল নির্মাণ সামগ্রী বহন করে আনার জন্য।এর নির্মাণে অংশ নেয় ২০,০০০ এর মত শ্রমিক। আলো-প্রবাহী অস্বচ্ছ সাদা মার্বেল পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে, ইয়াশ্‌ব্‌- লাল, হলুদ বা বাদামী রঙের মধ্যম মানের পাথর আনা হয়েছেল পাঞ্জাব থেকে। চীন থেকে আনা হয়েছিল ইয়াশ্‌ম্‌- কঠিন, সাধা, সবুজ পাথর, স্ফটিক টুকরা। তিব্বত থেকে বৈদূর্য সবুজ-নীলাভ (ফিরোজা) রঙের রত্ন এবং আফগানিস্তান থেকে নীলকান্তমণি আনা হয়েছিল। নীলমণি- উজ্জ্বল নীল রত্ন এসেছিল শ্রীলঙ্কা এবং রক্তিমাভাব, খয়েরি বা সাদা রঙের মূল্যবান পাথর এসেছিল আরব থেকে। এ আটাশ ধরনের মহামূল্যবান পাথর সাদা মার্বেল পাথরেরে উপর বসানো রয়েছে।

তৎকালীন নির্মাণ খরচ অনুমান করা কঠিন ও কিছু সমস্যার কারণে তাজমহল নির্মাণে কত খরচ হয়েছিল তার হিসাবে কিছুটা হেরফের দেখা যায়। তাজমহল নির্মাণে তৎকালীন আনুমানিক ৩২ মিলিয়ন বা $১০০০০০০ ডলার রুপি খরচ হয়েছিল বলে ধারণা করা হয়। কিন্তু শ্রমিকের খরচ, নির্মাণে যে সময় লেগেছে এবং ভিন্ন অর্থনৈতিক যুগের কারণে এর মূল্য অনেক, একে অমূল্য বলা হয়।
এখন প্রশ্ন হল এই টাকাটা কোথা থেকে এল? নিশ্চয় শাহজাহান সাহেব তার নিজের বাবার পকেট থেকে অথবা টিফিনের পয়সা বাঁচিয়ে এই টাকাটা জোগাড় করেননি। টাকাটা সাধারন জনগণের। জনগণের রক্ত আর ঘাম ঝরানো টাকা এটা। তার বাপের সম্পত্তি না যে মন চাইল আর খরচ করলাম।

কথিত আছে,এর মুল নকশাকারকদের হাত কেটে নেওয়া হয় এবং কোন কোন ইতিহাসবিদ বলে থাকেন তাদের চোখও উপড়ে ফেলা হয় যাতে করে তারা তাজমহলের নকশা পরবর্তীতে আর নকল করা সম্ভব না হয়।

'' পাপ বাপকেও ছাড়া না '' এ কথাটির সবচাইতে সুন্দর উদাহরন সম্ভবত তার পুত্র সম্রাট আওরঙ্গজেব। শাহজাহান তার পুত্রের হাতে বন্দি থাকা অবস্থায় কারাগারেই মৃত্যু বরন করেন ১৬৬৬ সালে। কথিত আছে জীবনের শেষ দিনগুলোতে তিনি কারাগারের ছোট্ট জানালা দিয়ে নির্বাক চোখে চেয়ে থাকতেন তার অভিশাপের প্রতিক তাজমহলটির দিকে।
এত এত মানুষের অভিশাপ,এ্ত এত মানুষের অসহায় চোখের জল কিংবা দীর্ঘশ্বাস লুকিয়ে আছে এই মহলটির সাদা মার্বেল পাথরগুলোর ইঞ্চিতে ইঞ্চিতে।এটা কি করে ভালবাসার প্রতীক হতে পারে? আমার মতে ''অভিশাপের প্রতীক'' ব্যতিত অন্য কোন উপমা তাজমহলের জন্য কখনোই যথাযথ হতে পারে না।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×