somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গবন্ধু হত্যামামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত সুলতান শাহরিয়ার রশিদের মেয়েকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

০৭ ই আগস্ট, ২০১১ ভোর ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যামামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত সুলতান শাহরিয়ার রশিদের মেয়েকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোররাতে ধানমণ্ডির একটি বাড়ি থেকে শেহনাজ রশিদকে (২৮) গ্রেপ্তার করা হয়।

শেহনাজের সঙ্গী আরো তিন যুবকও এসময় গ্রেপ্তার হয়েছে। তারা হলেন- তাইয়েব জামান, মাহবুব হোসেন ও তৌহিদুল ইসলাম।

ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি ধর্ষণ মামলার আসামিকে ধরতে ৯/এ নম্বর সড়কের একটি বাড়িতে অভিযানে যায় পুলিশ। সেখানে শেহনাজসহ অন্য তিন জনকে ইয়াবা সেবনরত অবস্থায় পাওয়া যায়।"

অভিযানে অংশ নেওয়া ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, ভাড়া বাসায় শেহনাজ ও তার স্বামী ফুয়াদ জামান থাকে। তবে ঘটনার সময় ফুয়াদ বাসায় ছিলেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "শেহনাজের এই বাসা থেকে ইয়াবা এবং মাদক সেবনের অনেক সরঞ্জাম পাওয়া গেছে। এখানে ইয়াবা বা হেরোইন সেবীরা এসে সেবন করে চলে যায়। এজন্য নির্দিষ্ট অর্থ শেহনাজ ও ফুয়াদকে দিতে হয়। তাছাড়া শেহনাজের স্বামী ফুয়াদ জামানের বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ অনেক আগের।"

গ্রেপ্তার তাইয়েব জামান সাংবাদিকদের জানান, ফুয়াদ তার ছোট ভাই। ছোট ভাইয়ের স্ত্রী শেহনাজ অসুস্থ বলে তাকে হাসপাতালে নেওয়ার জন্য তার বাসায় যান তিনি।

গ্রেপ্তার অপর যুবক মাহবুব জানান, ওই বাসায় তিনি তাইয়েব জামানের সঙ্গে যান।

কেন গিয়েছিলেন এমন প্রশ্নের কোন জবাব না দিয়ে মাহবুব বলেন, "আমার কাছ থেকে পুলিশ মাত্র একটি ইয়াবা ট্যাবলেট পেয়েছে।"

মাদক দখলে রাখা ও বিক্রির অভিযোগে চার জনের বিরুদ্ধে ধানমণ্ডি থানায় একটি মামলা হয়েছে।

এসআই জাকির জানান, গত জুলাই মাসে দায়ের হওয়া একটি ধর্ষণ মামলার তিন আসামিকে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামি ফয়সালকে ধরতেই অভিযান চলছিলো। তিনি ধানমণ্ডির ওই বাড়িতে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। কিন্তু তাকে সেখানে পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু হত্যামামলার চূড়ান্ত নিষ্পত্তির পর গত বছর শেহনাজের বাবা সাবেক সেনা কর্মকর্তা সুলতান শাহরিয়ার রশিদের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

Click This Link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×