somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচিত্র যত বিল্ডিং (পর্ব – ২ঘ)

০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(পর্ব – ২গ), (২খ), (২ক), (পর্ব – ১)

এ পর্বে আবার স্থাপত্য। এবারে ছাত্রছাত্রীদের কাজ।

Piano Violin House, Huainan, China

কখনও পিয়ানো হাউজ, কখনও পিয়ানো-ভায়োলিন হাউজ, কখনও পিয়ানো বিল্ডিং এ ধরণের নামেই এটা পরিচিত।



পূর্ব চীনে Anhui প্রদেশের Huainan শহরে এটা শোভা পাচ্ছে। Huainan শহরে বেশ কিছু উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করা হয়। তারই অংশ হিসেবে Hefei University of Technology’র স্থাপত্য অনুষদের ছাত্রবৃন্দকে এ উন্নয়নের স্মারক তথা শহরের আকর্ষণ বাড়ানোর জন্য কিছু নক্সার সুযোগ দেয়া হয়। তাদের সহযোগী হিসেবে ছিলো Huainan Fangkai Decoration Project Co নামের প্রতিষ্ঠান। ২০০৭ সালে এটা নির্মিত হয়।



সামনের ভায়োলিনটা হচ্ছে ওর প্রবেশ আর ওপরে ওঠার সিঁড়ি। এ ছাড়া বিভিন্ন এসকেলেটর দিয়েও ওপরে যাওয়া যায়। ভবনটিতে বিভিন্ন আলোচনা কক্ষ, বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থা, প্রদর্শণী ইত্যাদির আয়োজন রয়েছে।

পিয়ানো আর ভায়োলিনের ১:৫০ স্কেলে ভবনটি নির্মিত। রাতের বেলা ফ্লুরোসেন্ট বাতি দিয়ে এর অবয়ব ফুটিয়ে তোলা হয়।



বহু আধুনিক নির্মাণ সামগ্রী এতে ব্যবহার করা হয়েছে। তবে প্রচুর কালো আর স্বচ্ছ কাঁচের ব্যবহার লক্ষণীয়। ভায়োলিনটি প্রায় পুরোটিই কাঁচ দিয়ে তৈরী। পিয়ানোটা তিনটি বিশাল কলামের ওপর ধারণ করা।



রোদ আর গরমের সময়, এর নীচে প্রচুর লোক জিড়িয়ে নেয়।

ভাবুনতো যদি আমাদের দেশের স্থাপত্যের ছাত্রবৃন্দকে দিয়ে এমন কিছু নক্সা করিয়ে নেয়া হতো, তবে কেমন হতো? হতে পারে সেটা তানপুরা, তবলা, ঢোল, বাউলের দোতারা বা অন্য কিছুর মত।

এবারে একটা গুগলি। বলুনতো এটা কি?



অনেকেই হয়তো জানেন। যাদের এখনও জানা হয়নি, তাদের জন্য বলছি, এটা কোন স্থাপত্য বা শিল্পকর্ম নয়। এমনকি কোন actual topiary ও নয়। Tolly নামের বেড়ালের মালিক তার বেড়ালের ছবি তুলে, ফটো এডিটিং করে এক surrealist photographic montage series তৈরী করেছেন। এটা তারই একটা অংশ। তবে এ দেখে কেউ টোপিয়ারী বানিয়ে ফেললেও ফেলতে পারে।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৩
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×