somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষকের প্রতি সম্মানঃ

০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিক্ষকের সম্মান সবার ওপরে। কারণ তারা আমাদের পরম মমতা ও ধৈর্য নিয়ে হাত ধরে লেখাপড়া শিখিয়েছেন। আমাদের প্রকৃত মানুষ হওয়ার অনুপ্রেরণা দিয়েছেন। তারা যদি আমাদের লেখাপড়া না শেখাতেন, তাহলে আমরা মূর্খই থেকে যেতাম, ভালো- মন্দ বুঝতে পারতাম না। বুঝতাম না
জীবনে উন্নতি করার জন্য কোন পথ অবলম্বন করা শ্রেয়। ফলে আমাদের
জীবনে পলে পলে নেমে আসত বিপদ, যা আমরা মোকাবিলা করতে জানতাম না। শিক্ষা ছাড়া মানুষকে কেউ মানুষ বলে না। শিক্ষা না থাকলে আমাদের চোখ থাকতেও অন্ধের মতো চলতে হতো। সব থাকা সত্ত্বেও আমরা মূর্খ থেকে যেতাম। যে মূর্খ তাকে কোনো পড়া পড়তে দিলে চোখ থাকার পরও সে পড়তে পারে না। কত দুঃখ লাগে তার। লজ্জায় তখন মাথা নুয়ে যায়।।এই লজ্জা, এই দুঃখ থেকে কে আমাদের মুক্ত করে আলোর পথ দেখান—আমাদের ওস্তাদজিরা। তাহলে দেখো, তারা আমাদের কতো উপকার করলেন, আমাদের জীবন গঠনে তাদের অবদান কতো। বাদশা আলমগীর তার ছেলেকে দিয়ে ওজু করার জন্য ওস্তাদের পায়ে পানি ঢেলে সেবা করার মাধ্যমে শিক্ষকের সম্মান প্রতিষ্ঠা করলেন। তিনি প্রমাণ করতে চাইলেন, শিক্ষকের কাছে রাজার ছেলে কিংবা ফকিরের ছেলের আলাদা কোনো মর্যাদা নেই। সবাই শিক্ষকের কাছে ছাত্র। ইমাম আবু হানিফা (রহ.) এক মুচির কাছে একটি প্রশ্নের উত্তর জানলেন কুকুর কোন দিন বালেগ হয়। মুচি সে প্রশ্নের উত্তর অনায়াসে বলে দিলেন তাকে। ব্যস, সেই থেকে মুচি তার ওস্তাদ হয়ে গেলেন। সেই থেকে ইমাম আবু হানিফা (রহ.) কখনও ওই শিক্ষকের অসম্মান হতে দেননি। শিক্ষকের অপমান করে কেউ কোনো দিন ভালো ছাত্র হতে পারে না, আদর্শ মানুষ হতে পারে না। আজকাল যেভাবে শিক্ষকদের অপমান করা হচ্ছে, আশঙ্কা করছি, অচিরেই দেশ থেকে ইলমচর্চা উঠে যাবে।
যারা বড়োদের সঙ্গে অন্যায় আচরণ করে, তারা আল্লাহর দয়া থেকেও
বঞ্চিত হয়। কবি শেখ সাদী (রহ.) এ কথাই বলে গেছেন তার কবিতায়।
এখন আমাদের দায়িত্ব কী? কীভাবে তাদের ঋণ পরিশোধ করা যায়, তার
চেষ্টা করা আর ঠিকমতো লেখাপড়া করা, তাদের সঙ্গে দেখা হলে সালাম দেয়া। এমন আচরণ না করা যার তাদের সেবা করা। সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়ানো। তাদের বদনাম না করা। শিক্ষকের বদনাম করা হলে এটা তাদের প্রতি অনাচার হয়ে যায়। তাদের ভালোবাসা, শ্রদ্ধা করা, প্রতিটি ছাত্রেরই কর্তব্য। তাদের কাছ থেকে কোনো কিছু বুঝতে চাইলে এমনভাবে প্রশ্ন করা, যাতে বেয়াদবি না হয়ে যায়। তবেই একজন শিক্ষককে সঠিক সম্মান করা হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×