somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মদের দোকান বন্ধ কর নইলে সবাই মুসলমান হয়ে যাবো !

১৬ ই মে, ২০১৬ সকাল ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকার আবাসিক এলাকায় মদের দোকান বন্ধ না করলে দল বেঁধে মুসলমান হয়ে যাওয়ার হুমকি দিয়েছে ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরের ভাদবাসিয়া এলাকার একদল বাসিন্দা।গত দিন পনের ধরে সেখানে মদের দোকান খোলার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছে তারা।
আন্দোলন প্রশমনে জেলা কালেক্টরেট আলোচনার প্রস্তাব দিলেও তারা তাতে সায় দেয়নি। তাদের এক দফা এক দাবি- শরাবের দোকান খোলা যাবে না এলাকায়।
আন্দোলনকারীদের একজন অশোক সংবাদমাধ্যমকে বলেন, আমরা ডা. ভমিরাব আম্বেদকারের অনুসারী আর মদ হচ্ছে সকল অপকর্মের গুরু। আমরা আমাদের এই এলাকায় মদের দোকান খোলার অনুমতি দেব না। যদি প্রশাসন সিদ্ধান্ত না পাল্টায় তবে আমরা প্রতিবাদস্বরূপ নিজ ধর্ম ছেড়ে ইসলাম কবুল করবো।
অপরদিকে, জেলা জেলা শুল্ক কর্মকর্তা রাজবীর সিং যাদব বলেন, আমাদের লোক সেখানে গিয়েছে। দেখা গেছে সব নিয়ম আর শর্ত মানার পরই দোকানের লাইসেন্স দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে নিপীড়নের বিচার দাবিতে আন্দোলনরত উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলায় দলিত সম্প্রদায়ের এক এক হাজার পরিবার ইসলাম কবুলের হুমকি দেয়। তথাকথিত উচ্চ বর্ণের লোকজনের দ্বারা দলিত সম্প্রদায়ের এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়ে ক্ষোভে-অপমানে আত্মহত্যা করে।
গাজিয়াবাদের বামহেটা গ্রামের ওই ন্যাক্কারজনকক ঘটনার প্রতিবাদে চরম বিক্ষুব্ধ হয়ে ওঠে দলিত সম্প্রদায়।

সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৬ সকাল ১১:০৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাতার ছাতা মাথায় দিয়ে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২৯


মনে আছে ছেলেবেলায়
ঝুমঝুমিয়ে বৃষ্টি এলে,
পাতার ছাতা মাথায় দিয়ে
হাঁটতাম পথে এলেবেলে।

অতীত দিনের বৃষ্টির কথা
কার কার দেখি আছে মনে?
শুকনো উঠোন ভিজতো যখন
খেলতে কে বলো - আনমনে?

ঝুপুর ঝাপুর ডুব দিতে কী
পুকুর জলে... ...বাকিটুকু পড়ুন

তালেবান ঢাকায়, রাষ্ট্র ঘুমায়

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩২

জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে অনেক কিছু নতুন হইছে। নতুন সরকার, নতুন মুখ, নতুন বুলি। কিন্তু একটা জিনিস খুব চুপচাপ, খুব সাবধানে নতুন হইতেছে, যেইটা নিয়া কেউ গলা ফাটাইতেছে না। তালেবানের... ...বাকিটুকু পড়ুন

মেড ইন বাংলাদেশ ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ২:২২


দেশপ্রেমের সংজ্ঞাটা আমাদের দেশে ঋতুভেদে বদলায়। তবে ২০২৪-এর জুলাই পরবর্তী সময়ে আমরা এক নতুন ধরনের সিজনাল দেশপ্রেম দেখলাম। একে বলা যেতে পারে "রিটার্ন টিকিট দেশপ্রেম"। যারা দেশে বিদেশে আরাম-আয়েশে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের কৃষি আধুনিকায়ন রোডম্যাপ: একটি পূর্ণাঙ্গ নীতিপত্র রূপরেখা : পর্ব -১ ও ২

লিখেছেন ডঃ এম এ আলী, ২৬ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১১


প্রস্তাবিত রূপরেখা: কৃষিকে জীবিকানির্ভর খাত থেকে প্রযুক্তিনির্ভর, জলবায়ু-সহনশীল
ও বৈশ্বিক বাজারমুখী বাণিজ্যিক শিল্পে রূপান্তরের জাতীয় কৌশল প্রস্তাবনা ।

বাংলার মাঠে প্রথম আলোয়
যে ছবি আসে ভেসে
কাঁধে লাঙল, ঘামে ভেজা মুখ
কৃষক দাঁড়ায় হেসে।

সবুজ... ...বাকিটুকু পড়ুন

আপনি ধার্মিক না মানুষ?

লিখেছেন রাজীব নুর, ২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০৮

ধার্মিক হওয়া কোনো কাজের কথা নয়।
ধার্মিক হওয়া সহজ। বিজ্ঞানী হওয়া সহজ কথা নয়। পিএইচডি করা সহজ কথা নয়। সেই তুলনায় কোরআন মূখস্ত করা সহজ। জন্মগত ভাবে আমি বাপ মায়ের... ...বাকিটুকু পড়ুন

×