২
০৭ ডিসেম্বর ০৮
পৃথিবীর সব মানুষ ব্যস্ত উৎসবের আয়োজনে। কোলাহল, আনন্দ কলরব চারপাশে। ক্রিসমাসের আয়োজন। প্রিয়জনের সাথে মিলনের আয়োজন। অধীর আগ্রহে মানুষ ব্যাস্ত; কেনাকাটা উপহার সামগ্রী কেনা, ঘর বাড়ি খাবার দাবার, সাজানো, লাল, নীল সবুজ সোনালি আলোর খেলায় ঝলমল উৎসব আয়োজন চারপাশে। সান্তাক্লজ, গান বাজনা জিংগল বেল, মায়াময় আবহে পরিবেশ অন্যরকম, সুখসুখ ভাব। হ্যাপী ক্রিসমাসের হ্যাপী হ্যাপী মানুষ সব পার্টি, অনুষ্ঠান আর গিফটের বন্যায় ডুবে যাচ্ছে।
কাজে, বাজার হাটে অতি উৎসাহে অনেকে আমাকে জিজ্ঞেস করে, কী পরিকল্পনা ক্রিসমাসের।
আমার দুচোখ ভরে জল আসে। আমার কী আর কোন পরিকল্পনা আছে বলো তোমাকে ছাড়া নীল?
চারপাশ ডুবে আছে সাদা বরফের আস্তরণে। তা কোন বাঁধা তৈরি করতে পারছে না কারো মনে শুধু তুমি বিহীন আমার একা ভুবন আরো শীতল আরো গাড় অন্ধকারে নিমজ্জিত। আমার কোন উৎসব নেই আয়োজন নেই উৎসবের। আমার বুক ভরা অপেক্ষা শুধু তোমার জন্য। তুমি এলে আমরা মাতব উৎসবে। নী....ল...নী...ল....... উহ্! আমি আর পারছি না এই একাকীত্ব সইতে। বুকের ভিতর কেমন বিশাল শূণ্যতা বাইরে শীতল নৈঃশব্দ আমাকে গিলে খেতে আসছে নীল, তুমি কোথায় আমাকে জড়িয়ে ধরো তোমার সবল বাহুর বন্ধনে, আগলে রাখো তোমার বুকের উষ্ণতায়।
এই শূন্যতা, এই নীরবতা, এই একাকীত্ব আমি আর সইতে পারছি না। তুমি আসো নীল, যেখানেই থাকো তুমি চলে আস দ্রুত আর অপেক্ষায় রেখো না আমাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


