২১
২৩ অক্টোবর ১০
মা আবার এসেছেন, আমার অসুস্থতার খবর পেয়ে। মায়েদের দ্বায়িত্ব সন্তানের ভালো মন্দ দেখা। মন্দ সময়ে বুক পেতে আগলে রাখা। তাই বারবার মা সব ফেলে আমার কাছে ছুটে আসেন মনে হয়। সময়টা ভালোই কাটছে কাছের মানুষের আন্তরিকতায়।
একদিন কি হয়েছে জানে নীল, আমরা খেতে বসেছি, মা আমার পছন্দের অনেক খাবার রান্না করেছে। আমি প্রশংসা করছি খেতে খুব ভালো লাগছে। হঠাৎ মা আমাকে কী বলে জানো,একটা প্রোপজাল আছে । কিসের প্রোপজাল মা, আমি তেমন গুরুত্ব না দিয়ে জানতে চাই। তোর একটা বিয়ের সমন্ধ এসেছে।
কি বলছো তুমি মা? আমি তো বিবাহিত। নীলের কথা তুমি কি ভুলে গেছো? না ভুলব কেন? অনেক দিন হয়ে গেলো, দিন তো নয় কতগুলো বছর পেরিয়ে গেলো। ও কি আর ফিরে আসবে, এভাবে একা আর কত দিন কাটাবি বলতো?
অনেকেই সমন্ধের কথা বলছে আমাকে কিন্তু মিসেস বিলকিসের ছেলে টাকে আমার খুব পছন্দ হয়েছে।
মা আর একটা কথা আমি শুনতে চাই না এ বিষয়ে।
ব্যাস, সুন্দর সময়টা অসুন্দর হয়ে গেলো। মা মন মরা হয়ে চুপচাপ থাকে আমিও নিজের মতন থাকি । ক’দিন পর মা বলল, অনেক দিন হয়ে গেলো ঠান্ডার সময়ও চলে আসছে আমি চলে গেলে আসা করি তোর খারাপ লাগবে না।
আমিও বললাম সেই ভালো বাবার কষ্ট হচ্ছে তোমাকে ছাড়া তুমি চলে যাও আমি ঠিক আছি। কোন অসুবিধা হলে জানাব আবার চলে এসো।
কষ্টগুলো যে কী কঠিন কাকে বুঝাবো বলো নীল। নিজের মাও যদি না বুঝে এর চেয়ে দুঃখ আর কী বলো?
কেন সবাই মনে করে তুমি নেই। শুধু আমার মনে একটা জোনাক আলো জা¡লে। বলে যায় তুমি আছো তুমি আছো। ফিরে আসবে আমার কাছে আমার ভালোবাসায়।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




