আমি যখন ইচ্ছে করি পাখিদের পিছনে ছুটার, আকাশ কালো করে তখন বৃষ্টি নামে ঝুম
আমি যখন ইচ্ছে করি তোমার চোখে জলতরঙ্গ দেখার, সূর্যটা ডুবে যায় ধূষর সন্ধ্যায় হুস
আমি যখন ইচ্ছে করি দীর্ঘক্ষণ তোমার সাথে কথা বলার, টেলিফোনের সংযোগ কেটে যায় ভুস
ঝুম বৃষ্টির মাঝে অথৈ অন্ধকারে অথবা কেটে যাওয়া সংযোগের ওপার থেকে
তুমি ও আমি, ঠিক হৃদয়ে হৃদপিণ্ডে গেঁথে থাকি
লৌহ শলাকায় গাঁথা কাবাবের মতন,
আর পুড়ি তীব্র থেকে তীব্রতর গনগনে লাল আগুনে।
অথচ আমাদের কাবাব পোড়ানো গন্ধে, তৃষ্ণার্ত হয়, ক্ষুধার্ত, হয়, মাতাল হয়
জনগণ বুভুক্ষের মতন।
পাখির উম তবু লেগে থাকে বুকের কাছে
সূর্যের রঙ চোখে, জলছবির মতন ভালোবাসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


