সোনা রঙ গতর নাই বা হলো আমার- তোমার মতন ক্লিওপেট্রা;
চাইনা তোমার মতন দুধে-বাদামে নেয়ে, সুবর্ণ মশৃণ, অমৃত করতে নিজেকে।
চাইনা হলাহল বিষে কমড়াকমড়ি হোক এ জগতে আমাকে ঘিরে
ধব্ংস হোক আর কোন ট্রয় নগরী, নারীর শরীর ঘিরে।
তোমাকে নিয়ে যুদ্ধটাই বড় বেশী ইতিহাস হলো,
তোমার মনের খবর কেউ রাখল না।
তুমি মানুষ ছিলে না শুধুছিলে সৌন্দর্যের রাণী।
তোমার সোনাগাত্র ঝরে পরার আয়োজন শেষ পর্যন্ত অপঘাত মৃত্য সর্প বিষে!
সে কি ইচ্ছে মৃত্যু আত্মহনন নাকি কলঙ্কময় দূর্বিসহ হত্যা;
তোমার সৌন্দর্য ম্লান ঝরে পরার।
তোমাকে ভোগ্য পাওয়ার জন্য যত আয়োজন,
পাওয়ার পর ছূঁড়ে ফেলা খোসার মতন।
তোমার মন কেঁদেছে কারো জন্য ভালোবাসায় অথবা তুমি চাওনি এমন যুদ্ধ তোমার জন্য।
সে খবর কেউ করেনি। অথচ তুমি বিখ্যাত নারী তোমার সৌন্দর্যে ।
সোনালী গমের আলো গায়ে মেখে আমি পেরিয়ে যাব মাঠ।
সূর্যের প্রখর বেলার গানের মতন ঢেউ তুলব দেহ ঘিরে।
অনাদী ভূমির নূপুর বাজবে চরণে আর
ভীমপলশ্রী রাগে মোহনীয় বাতাসের তান থাকবে সাথে।
এর চেয়ে বেশী আর কি চাই মায়াময় পৃথিবীতে।
বীর ভোগ্যা নাই হলাম, রক্তপাত, ক্রন্দনের উপর হেঁটে।
স্থির এবং অনাবিল সুখ কাম্য মাটির কোলে, বনান্তের ছায়ায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



