somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকসানা লেইস
স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

পথ চলার গল্প

০৯ ই মে, ২০১৫ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কয়েক মাস ধরে ঘুরে বেড়াচ্ছি। ঘরের চেয়ে পথ আর আজানার সাথে বেড়েচ্ছে শখ্যতা। দৈনন্দিন জীবন হয়েছে ভিন্নতর। কাছের মানুষ দূরে আর পৃথিবীর কত অচেনা মানুষের সাথে হয়ে যাচ্ছে চেনা জানা। প্রাত্যহিক হিসাব নিকাশ দৈনন্দিন জীবন যাপনে এক ভিন্নতর সুর। ঘুম, খাওয়ার নেই কোন ঠিক ঠিকানা। আজ যে সময়ে সকাল কাল সে সময় দুপুর বা রাত আমার জন্য আমার ঘড়ির সময় মতন। অথচ প্রতিটি জায়গায় ঘড়ির কাটা চলছে এক ঘূর্ণিপাকে।
প্রতিটি নতুনকে দেখার তাড়নায় আমি চোখ মেলে রাখি নিরন্তন। শরীর এবং চোখে ক্লান্তি তবু মনে অফুরন্ত উচ্ছাস। ক্লান্তিময় চোখে তবু পৃথিবী দেখার আকাঙ্খায় মেলে রাখি যতদূর পথ চলা তত সময় চোখ ও মন। আর কোথাও পৌঁছানোর পর শুরু হয় পথ চলা প্রতিটি বিষয় হৃদয়ের কাছে তুলে আনার জন্য, দু পায়ে ভর করে ছুটে ছুটে চলা অবিরত। যতক্ষণ সময় ততক্ষন দুচোখ ভরে দেখা, মনের সিন্দুকে বন্দী করা নতুনের সংগ্রহ।
এ ভাবে গত কয়েক মাসে পার হতে হলো অনেক পথ পেরিয়ে গেলাম অনেক গন্তব্য। অনেক রেল বাস বিমান বন্দর।
অচেনা অজানা বিদেশী ভাষা, সংস্কৃতির পার্থক্য মনের মাঝে খানিক শংকা জাগালেও এক সময় জেনে যাই মানুষ আসলে এক জাতী, এক অনুভব, এক অনুভুতি। অচেনা মানুষকে সাহায্য সহযোগিতা করে আপন করে নেয়ার এক যাদুকরী মায়া প্রতিটি মানুষের মনে।
হোক না ভাষার পার্থক্য কথা বলায় অসুবিধা। তারপরও কিভাবে যেন আমরা বিনিময় করি নিজেদের মনোভাব। সে এক আশ্চর্য আনন্দ অনুভব।
আকাশের কোল থেকে মাটির পৃথিবীতে নেমে মনে হয় যেন অবরুদ্ধ অবস্থা থেকে ফিরে আসা সচল জীবনে, খোলা হাওয়া মুক্তির স্বাধ লাগে গায়ে বিমানের কোরিডোর পেরিয়ে বিমান বন্দরে পা রাখার সাথে।
নিয়মের বাধা পেরিয়ে বাইরে বেরুতেই এক অন্য জীবন, অন্য আনন্দ উচ্ছাস এক নতুনের স্বাধ। এবার দেখার পালা দুচোখ ভরে পান করা হৃদয় ভরে অচেনা মদিরা, পৃথিবীকে ভালোবাসা।
এভাবে গত কয়েক মাসে পেরিয়েছি প্রায় ষোল সতেরটি বিমান বন্দর। না পৃথিবীর কোন দেশে কোন ছোট বড় বিমান বন্দরে এতটুকু অসুবিধা হয়নি নিয়ম পেরুতে। বাক্স প্যাটেরা খুঁজে পেতে। বিশাল বিমান বন্দর হেঁটে এসে অনেক সময় পেয়েছি আমার ব্যাগ নিখুঁত অবস্থায় অপেক্ষা করছে ব্যাগেজ ব্যাল্টের উপর বা পাশে কেউ নামিয়ে রেখেছে যত্ন করে।
শুধু নিজের দেশে এসে পেলাম আমার স্যুটকেসের তালাটি উধাও হয়ে গেছে। ভিতরের জিনিস পত্র উল্টা পাল্টা করা হয়েছে্ তুলে নিয়েছে আমার কিছু জিনিস আপন মনে করে বিমান বন্দরের কোন চোর কর্মচারী। ভিন্ন দেশে যখন ভয়ে থেকেছি, কেউ কিছু টেনে নেয় কিনে কিনা। অথচ নিরাপদ নিশ্চিন্ত ভাবে পেয়ে গেছি সব সুবিধা। অচেনা মানুষকে ভরষা করে যখন নিশ্চিন্ত ভাবে জানতে চেয়েছি পথের দিশা। কথা বলেছি পেয়েছি সহযোগীতার হাত। তখন নিজের দেশে কারে সাথে কথা বলায় দূরত্ব বজায় রাখতে হয়েছি সচেষ্ট। যতদূর সম্ভব দূরত্ব বজায় রেখেছি।

সব আনন্দের এক নিরানন্দ বিরক্তিকর অনুভূতি দিল নিজের দেশ। প্রতিটি দেশে এক একটি বিশাল বিমান বন্দর, সুন্দুর ঝক ঝক করছে।
আর আমাদের একটি মাত্র বিমান বন্দরের কী দৈন্যদশ। নোংরা যেমন পরিচ্ছনাতায়, তেমনি নোংরা ব্যাবহার কর্মচারীদের। কারো কোন সাহায্যকারী মন নেই। আছে প্রখর শকুন চোখ কি ভাবে যাত্রীটিকে শোষন করা যায় তার দিকে। আর্ন্তজাতিক বিমান বন্দরে যদি আর্ন্তজাতিক মান রক্ষা না হয় বর্হিবিশ্বের যাত্রীদের কাছে তুলে দেয়া হয় আমাদের দৈন্য করুণ চিত্র। আশাকরি যথাযথ কতৃপক্ষ এ বিষয়ে নজর দিবেন। এবং সুস্থ, সুন্দর মানসিকতা ও পরিবেশ বিরাজ করেবে দেশের বিমান বন্দরে। সাহায্য পাবে প্রতিটি যাত্রী সমান ভাবে কর্মচারীদের থেকে।
সব শেষের এই অনুভব ছাড়া বাকি সব ছিল সুন্দর।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×