অফিস ছুটি হয়ে যায় কাজ ফুরায়, অবসর। সপ্তাহ শেষের বিশ্রাম আর আনন্দ সময়।
পরীক্ষা শেষ হয়ে যায় অবসর। হাসি আনন্দ আড্ডা বন্ধুসঙ্গো আহা আরাম।
অথচ একজন নারীর কাজ শেষ হয় না। ঘরের কাজ রান্না গোছানো, পরিবারের ভালো মন্দ খুটি নাটির হিসাব রাখা। প্রতিটি সদ্স্যর জন্য মন খুলে রাখা, কার কখন কি প্রয়োজন হয় তার জন্য ব্যস্ত থাকা।
নারী যদি হয় কর্মজীবী, সারাদিন অফিস ঠোলার পর হেসেলও তাকে ঠেলতে হয় । আর তার উপর যদি নারী হয় সৃষ্টিশীল তা হলে নিজের সৃষ্টি শীলতার জন্য সময় বের করতে হিমসিম খেতে হয়। মাথার ভিতর চক্কর দিতে থাকে হৃদয় উজাড় করা শব্দ কিন্তু ছুটতে হয় বাস্তবতার সাথে। চোখে পিঁয়াজের ঝাঁঝ নিয়ে দেখে শব্দের গতিবিধী। রান্নার ধূঁয়ায় ডুবে ভাবনার ধূয়া জড়িয়ে নেয় বুকের মাঝে। যেন থাকে মাথায় যেন লিখতে ভুলে না যায়।
অক্ষর বিন্যাশ করতে করতে উঠে যেতে হয় ভাত বেড়ে দিতে। বিছানা পরিপাটি করতে। মশারি টানাতে। ব্যাঞ্জনে ফূরন দিতে।
ঈদের ছুটি, পুজার ছুটি, বড়দিনের ছুটি কেবল বিলাশী জীবন গৃহস্বামীর, লেখায় পড়ায় বা চুটিয়ে আড্ডা মারায়। আর গৃহকর্ত্রি ব্যাস্ত আরো বেশী আয়োজনে। মেহমানের তদারকিতে, কেনাকাটায় উপহার আর সাজানোয়- জনারণ্যে ঝোলে, ঝালে ধূয়ার বেষ্টনে।
বেরাতে গেলেও সবার কাপড়, জুতা আর সব কিছুর তদারকি ঠিক নারীর উপর চলে আসে। কোন ঝামেলা হলে সে দায়ও অনায়াসে ঠেলে দেয়া হয় নারীর উপর।
ঠিক কখন ছুটি তিনশ পয়শট্টি দিনে কেউকি জানে ঠিক ভাবে। চব্বিশ ঘন্টার ব্যাস্ত নারী। সপ্তাহের সাতদিনের ব্যাস্ত নারী। ঘুমের মাঝেও মাথায় চিন্তা চলতে থাকে, পরিবারের কোন সদস্যর কোন সমস্যা কি ভাবে সমাধান করা হবে, কোনটা আগে কোনটা পরে। কাল সকাল কি কাজ দিয়ে শুরু হবে। নিজের ইচ্ছেগুলো অপেক্ষায় থাকে অন্য সবার প্রয়োজন আগে প্রধান্য দিয়ে। ভাবনার ছক সাজানো চলতেই থাকে মাথার ভিতর। এভাবেই কেটে যায় অপেক্ষার জীবন।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




