ঠিকানাবিহীন বাতাসে ভর করে গড়ে উঠেছে সখ্যতা
হয়নি মুখোমুখি পরিচয় কখনো,
নামগুলোও বড় অন্য রকম।
ঘর কই, বাড়ি কই কখনো জানতে চাইনি আমরা।
তবু হৃদয়ের বড় কাছে বসবাস।
খানিকটা উড়ু উড়ু ঠিকানায়, খানিকটা পরিবার পরিচয়
সব কিছু ছাপিয়ে মানুষ, চেনা অনেক বেশী হৃদয়ে ধরে রাখা।
মিলে মিশে যায়; অনন্ত আত্মিয়তা বন্ধুর সুখ দুঃখ
অজানা সীমানা প্রাচীর পেরিয়ে ভালোবাসা কথা বলা।
নিরবধী অপেক্ষায় থাকা।
কখনো কি হবে দেখা দু দণ্ড মুখোমুখি বসে থাকা।
অমূল্য সম্পদ হবে কি পাওয়া, অপেক্ষায় কাঁপে বুক।
বাতাসে দূরন্ত ঝড় যেন অকারণ নাকছাবি হারিয়ে যাওয়া
শান্ত জলে ঢেউ উঠা।
মন খারাপের ক্লান্তি নিয়ে বিষন্নতায় ভোগা।
কখনো নিজের জন্য না হলেও ক্লান্তি সরিয়ে
হাসতে হয়েছে তোমাদের কথা শুনে-
দূরন্ত রঙিন ঘুড়ি উড়িয়ে দিয়ে।
জলপাই রঙ শিশুর হাসি নিয়ে
কখনো আবার নতুন করে ফিরে পাওয়া।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



