প্রেম, সুরা বা রঙিন আলোয় ঝুম নৃত্যে- বুঁদ হওয়া জীবন অনেক ভালো
দেখতে হয় না, অন্য জীবন রঙিন জীবন,
পিঠের ছাল তুলে নেয়া কান্নাগুলো
ব্যাপার খুব বেশী কিছু নয়; ক্ষুদার জ্বালায় চুরি।
তাতেই ধরে বেশ পিটানো, হাত ভেঙ্গে, পা মটকে দেয়া,
প্রচণ্ড রাগ নৃত্য, উল্লাশ দেখার চেয়ে-
ধূঁয়ার বনে বরং ডুবে থাকি।
চারপাশে বিচার চলুক। খানকী মাগী বেশ্যা আর ছিঁচকে চোরের।
প্রসাদ নিয়ে আড্ডা হবে মহারথীর। হাসির দমক উপচে পরবে
ব্যালেন্স যেমন উপচে আছে দেশে বিদেশে নামে, বে নামে।
সুখের সাগর.. পোষাকি নাম , পদের বাহার গ্রাহ্য করে মানুষ বেশ।
কত যত্নে পাওয়া হলো- হুমকি ধমক, পিঠের চামড়া তুলে নিয়ে।
আড্ডা শেষে বন্ধ ঘরে আনকোড়া মেয়ে ...সুখ দিবে..গরিব ঘরে টাকা যোগাবে।
ধ্যাতেরি ছাই,,আমেজ ভরা মাথার রেশটা কেটে গেল,
ভোলার সুখ, ধোঁয়ার সুখ, খিচেরে গেলা ..
এই ধোঁয়ার সুখ, জমবে আবার ওদের ঘরেই
চামড়া ছিলা রক্তে রাঙ্গা হাত লিখবে চেক বুক...
আহ্!
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




