মেঘলা আকাশ বিষন্নতায় শুয়ে আছে।
রঙিন পাতারা উড়ে যাচ্ছে শেষ বেলার গান গেয়ে।
ধানী রঙ মাঠে কাঁচপোকা ঘর বাঁধে
উড়ে যাবার আগে পাখিগুলো বিনিময় করছে প্রাণের কথা-
ফিরে এসে দেখা হবে তো আবার।
আসন্ন সময়ের প্রস্তুতি, প্রকৃতি জুড়ে
আমি শুধু এলোমেলো
গানের মুখ না কি অন্তরা কে বেশী হৃদয় দিগন্ত ছূঁয়ে দিল
ভাবনায় বিভোর
কতটা পথ হাঁটলে পাখির ফেলে যাওয়া.. পালক কুড়াব
ফিরে আসলে মিলাব বলে, তুলে রাখব যতনে
উদাসী মাতাল হাওয়ায় বয়ে যাব নিরবধি-
সবুজ মাঠে মিলনের স্পর্শ বয়ে।
চুম্বনের স্বাদমাখা সোনালি স্মৃতির গাঙ্গে
এলোমেলো এলোমেলো এলোমেলো....
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


