কোলাজ শব্দটা সেটে যায় মাথায়
চারদিক থেকে ঘিরে আসে,
রঙিন কাপড় কাগজ কাঠ জল রঙ তেল রঙ গজ রাঙতা,ঘড়ির কাটা
আঠা
আরো কত কি।
বুক থেকে শুষে নেয় হৃদয়. চোখের আলো, অভিমান অনুভূতি।
একটু একটু করে কোলাজের ক্যানভাস সাজানো হয়
জলীয় বাষ্প সীমানা।
অতঃপর সাজিয়ে দেয়া হয় দেয়ালে পেরেক ঠুকে
ঝুলে আছি তখন থেকে নিলাম চড়বে বলে
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০২১ রাত ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





