somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকসানা লেইস
স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

আকাশের চিঠি উপন্যাস থেকে এক পাতা

২৫ শে মার্চ, ২০২১ রাত ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নীল পাখি,
তোমার ডানায় কি হয়েছে? যে ডানায় ভর করে তুমি মাঝ রাতে
কার্নিশে এসে ল্যাণ্ড করতে। যে ডানায় উড়ে উড়ে তুমি আমার চারপাশে
চক্কর দিতে। যেদিন শুধু বন্ধুদের সাথে কাটাব বলে ক্যাম্পাস থেকে বেরুতাম
তুমি উড়ে উড়ে ঠিক এসে যেতে সেখানে। ঠিকানা জানা না থাকলেও
খুঁজে বের করে ফেলতে আমাকে। সবার মাঝ থেকে আমার হাত ধরে তুলে নিয়ে যেতে।
একবার আমার কাঁচের চুড়ি ভেঙ্গে গেল আচমকা তোমার টান খেয়ে,
হাত কেটে রক্ত পরছে। তুমি তটস্থ হয়ে উঠলে। হাত কেটে যাবে এমনটা আশা করোনি।
হাতে সে কাটা দাগটা এখনও মিহিন হয়ে লেগে আছে। সে ভাবে আসো না
নীল। ভেঙ্গে দাও চুড়ি, ভেঙ্গে যাক আমার হাত পরোওয়া করি না যদি তুমি ফিরে আসো।
আজ সাতদিন কেবল শুয়ে আছি। ব্যালকুনির বড় কাঁচের দরজা খুলে রেখেছি ।
বাইরে তাকিয়ে রাতদিন কেটে যাচ্ছে। আমার কিচ্ছু ভালোলাগে না নীল
কিচ্ছু না। তুমি ছাড়া এ জীবন অর্থহীন। কষ্টের দলা পাকিয়ে আছে গলার
কাছে। চোখ গুলো হয়ে আছে পাথরের মতন ভাড়ী। চারপাশ সব শূন্য শুধু তোমার মুখটা জ্বলজ্বল করছে আমার বুকের মধ্যিখানে। দু চোখের তারায় তোমার মুখ। আমার সত্তা জুড়ে তুমি। এর বাইরে আর কোন জীবন নেই আমার।
আমি শুধু অপেক্ষায় আছি তোমার ফিরে আসার।
তাড়াতাড়ি ফিরো, নীল এভাবে আমাকে আর কষ্ট দিও না। তুমি তো জানো
আমার শূন্যতা তোমাকে ছাড়া। এভাড় বড় বেশী হয়ে উঠছে দিনদিন।
আমি আর পারছি না এ বোঝা বইতে।
প্রিয় তোমার অপেক্ষায়.......

একজন নারীর কাছ থেকে তার প্রিয়তম মানুষ হঠাৎ হারিয়ে গেছে। অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে । সেই কষ্ট, যন্ত্রনার ভাড় লাঘব করতে দুঃখ, ভাবনা, স্মৃতিময় সময়, বর্তমান সময় গুলো চিঠিতে লিখে যাচ্ছে দিনের পর দিন। সেই চিঠির পরতে পরতে ভাঁজে ভাঁজে একটা জীবন কাহিনী গড়ে উঠেছে। পরিবার, সমাজ, দেশ, বিদেশের অনেক ঘটনা লেখা হয়েছে।
অনেক চিঠির মিলনে হয়ে উঠেছে একটি উপন্যাস।
বইটির নাম আকাশের চিঠি। বইটি ফেব্রুয়ারি ২০২০ এ প্রকাশ হয়েছে এক রঙা এক ঘুড়ি প্রকাশনী থেকে।
অমর একুশে গ্রন্থমেলা ২০২১ বই মেলায় পাওয়া যাচ্ছে স্টল নাম্বার ৩৭, এক রঙা এক ঘুড়ি প্রকাশনী তে। এ ছাড়াও পাওয়া যাবে রকমারি ডট কম এ।
বইটির প্রকাশক ব্লগের সহযাত্রী নীল সাধু।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০২১ সকাল ১০:০৮
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×