somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকসানা লেইস
স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রঙ আলো বরফপাত

১৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত এক সপ্তাহের আবহাওয়া সতর্কতা ছিল আজ স্নো স্টর্ম হবে ।
দক্ষিণ থেকে এক একটা শহর ডুবিয়ে এগিয়ে আসছিল উত্তরে।
আজ যাওয়ার কথা ছিল শহরে। একটা কাজের মিটিং অনেক দিন থেকে নির্ধারিত হয়ে আছে আজকের তারিখে।
গতরাতে আবহাওয়ার সাবধানতা জেনে ভাবছিলাম পথে নামব কি না।
মিটিং দুপুরে সকালে অবস্থা বুঝে ব্যাবস্থা নেয়া যাবে।
খুব ভোরে জেগে দেখলাম চারপাশ আরও শুভ্রতা ছড়ানো। এমনিতেই গত কদিন রাত না দিন বুঝতে পারি না এত আলোর বিচ্ছুরণ দেখে। চারপাশে মোহময় আলোর ছড়াছড়ি। চাঁদের আলো বরফের মাখামাখি মুগ্ধ আলোর দিন যেন ঘরের বাইরে।বাতি নিভানো ঘরও আলোয় ভরপুর থাকে সারারাত ধরে।
খানিক অপার্থিব সৌন্দর্য উপভোগ করে আবার ঘুমিয়ে পরলাম। ঘুম ভাঙলো ফোন রিং এর শব্দে।
জরুরী মিটিং অন্য দিন নির্ধারণ করে আমাকে সেইফলি ঘরে থাকার অনুরোধ করল।
আজ স্নো খুব পরবে। বলা যায় বছরের প্রথম তুষারপাত। এত তুষার এখনও একদিনও পরে নাই। শহরের সবাইকে ঘরে থাকতে বলা হচ্ছে। অনেকদিন পর বাচ্চাদের স্কুল আজ খোলার কথা ছিল তুষারপাতে জন্য আবার বন্ধ দেয়া হয়েছে। আজ কোন কাজ নেই আজ ঘরে থাকা দিন।
যেন রেইনি ডের ছুটি। তবে রেইনি ডের ভিজে চুপসানোর সাথে তুষারপাতের কোন তুলনা করা ঠিক না। এমন তুষারপাত হলে অচল হয়ে যায় জীবন যাপন। এক হাঁটু সমান বরফ যখন ঘরের সামনে শুয়ে থাকে তা ঠেলে পরিস্কার করে ঘরের বাইরে বের হতে হয়। ঠাণ্ডায় অনেকের হার্ট এ্যাটাকও হয়ে যায়। হাত আঙ্গুল হয়ে যায় অষাঢ়। আর পিছলে পেরে হাত পা কোমর ভাঙ্গাও খুব সাধারন ঘটনা।
তবে এমন বরফ দিনের অপেক্ষায় থাকে অনেকেই। আমিও থাকি সেই চাতক অপেক্ষায় বরফের সাথে খেলাধূলা করার জন্য। সে আলাদা মজা।

ফোনে কথা শেষে বাইরে দেখলাম সকালের হালকা সাদা হওয়া গাছগুলো পুরোই খটখটে আর বরফপাতের কোন চিহ্ন নেই কোথাও। বরং আকাশে মেঘের ঘোমটার ফাঁকে সূর্যের মুখখানী দেখা যাচ্ছে। কোথায় অস্বাভাবিক কোন অবস্থা নেই।
তবে অনলাইনে দেখলাম অনেক বরফের নিচে তলানো শহর। হাইওয়েতে থেমে গেছে বহু গাড়ি। এমন বরফপাতের সাথে দেখা হয়েছিল দু হাজার উনিশে একবার। সে রাতে কাজ শেষে বাড়ি ফিরতে পনের মিনিটের রাস্তা পেরিয়েছিলাম আড়াই ঘন্টায় ।
ঘর থেকে বেরুনো হলো না আমার তবে সারাদিন অপেক্ষা করেও পেলাম না তুমুল বরফপাতের দেখা। বরং সন্ধ্যায় সূর্যটা ডুবে যাওয়ার আগে গায়ে হলুদের আযোজন করল যেন মাঠ জুড়ে। তারপর ছড়াল মেহদি রঙ। অবশেষে রোজগোল্ডর গর্জিয়াস অলঙ্করনে ধরাকে সাজিয়ে সূর্য বিদায় নিল। বরফপাত না পেলাম। রঙের ছটায় মুগ্ধ হয়ে রইলাম।





সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৬
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনি ধার্মিক না মানুষ?

লিখেছেন রাজীব নুর, ২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০৮



ধার্মিক হওয়া কোনো কাজের কথা নয়।
ধার্মিক হওয়া সহজ। বিজ্ঞানী হওয়া সহজ কথা নয়। পিএইচডি করা সহজ কথা নয়। সেই তুলনায় কোরআন মূখস্ত করা সহজ। জন্মগত ভাবে আমি বাপ... ...বাকিটুকু পড়ুন

ISD মোবাইল, TNT ফোন।

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৮

২০০১ সালে কম মানুষের হাতেই মোবাইল ছিলো। মোবাইল ছিলো বড়লোকী পরিচয়। সে সময় সকল মোবাইল থেকে ইন্টারনেশন্যাল ফোন ও টেলিফোন থেকে কল আসার সুবিধা ছিলো না। মুষ্টিমেয় সিমের বিদেশ থেকে... ...বাকিটুকু পড়ুন

'মানুষ' হওয়া খুব সোজা, 'মুসলমান' হওয়া কঠিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৪



একটু আগেই ভাবছিলাম, মানুষ হওয়াটা খুব সহজ। বাবা-মা জিংজিং করে আমাদের পৃথিবীতে এনেছেন, এতে আমাদের কৃতিত্ব কোথায়! কোন কৃতিত্ব নেই। আমরা অটো ভাবেই 'মানুষ' হিসেবে জন্মগ্রহণ করেছি। দুইজন মানব-মানবীর... ...বাকিটুকু পড়ুন

হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়ার (রা.) যুদ্ধের দায় হযরত আলীর (রা.) হলে আমরা হযরত মুয়াবিয়াকে (রা.) কেন দোষ দেব?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৪৪



সূরাঃ ৯ তাওবা, ৬০ নং আয়াতের অনুবাদ-
৬০। সদকা বা যাকাত ফকির, মিসকিন, এর কর্মচারী, মোয়াল্লাফাতে কুলুব (অন্তর আকৃষ্ট),দাসমুক্তি, ঋণ পরিশোধ, আল্লাহর পথে ও মুসাফিরের জন্য। এটা আল্লাহর বিধান।... ...বাকিটুকু পড়ুন

তোমাকে ভালোবাসি I love you

লিখেছেন তানভীর রাতুল, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৩:০২

তোমাকে ভালোবাসি বাতাসের মতো,
যেমন শিশুর কাছে বালি একটা খেলনা,
অথবা ঝড়ের মতো, যাকে কেউ বোঝে না।

I love you like the wind,
Playing like a child in the sands,
Or a storm that no... ...বাকিটুকু পড়ুন

×