somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকসানা লেইস
স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

বরফে সূর্যমুখি

২২ শে মার্চ, ২০২২ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই ছবিটা অন্যরকম একটা আঁকার চেষ্টা ছিল।
ছবিটা এঁকেছিলাম ছয় মার্চ। সূর্যমুখি ফুল ইউক্রেনের জাতীয় ফুল। সূর্যমুখি আঁকার চেষ্টা করে ছিলাম বরফের উপর। ইউক্রেনের যুদ্ধ বিদ্ধস্ত অবস্থার স্মরণে।
কিন্তু সেদিন প্রচণ্ড বাতাসে তেমন কিছু করতে পারলাম না। ঠাণ্ডা আর বাতাসে আঙ্গুল ফ্রোজেন হয়ে যাচ্ছিল আর যে দিকে রঙ দেই, চলে যায় অন্য দিকে বাতাসের টানে। বরফের উপর, ছবি আঁকার চেষ্টা করলাম এই প্রথম। আঁকার টেকনিকটাও ব্রাস দিয়ে না ভিন্ন ভাববে করতে হচ্ছিল। আগের দিন ছিল সুন্দর বরফের স্তুপ। বরফ ছিল স্থিতিশীল, ঠাণ্ডার জন্য। কিন্তু ছবি আঁকার সিদ্ধান্ত নিলাম সেদিন আশি নব্বই কিলোমিটার দমকা হাওয়ার ঝাপটা। হঠাৎ মনে হলো কাজটা করি এত বাতাস আর ঠাণ্ডার মধ্যেও চেষ্টা নিয়ে ছিলাম কারণ পরদিন বরফ গলে যাওয়ার সম্ভাবনা ছিল।
একে কখনো বরফে আগে আঁকিনি আর দ্বিতীয় বাতাস আর ঠাণ্ডা মিলে আমার পিছু লেগে ছিল যেন কিছু করতে না পারি।
প্রচণ্ড ঠাণ্ডা মায়নাস তেরো ছিল সেদিন। আর পর দিন এক লাফে প্লাস সতের। গলে যাচ্ছিল বরফ, গলে যাচ্ছিল আমার ছবি। শুকনো পাতা ঘাস ভেসে উঠছে শুভ্র ক্যানভাসের ভিতর আর কাদা কাদা মাটিও। যেন ন্যাচারেল ধ্বংস স্তুপ, যেন যুদ্ধ বিদ্ধস্ত সূর্যমুখির মাঝে ফুটে উঠেছে পুড়ে যাওয়া ধ্বংস প্রাপ্ত ইউক্রেনের ছাই, উল্টে পরা ভাঙ্গা গাছ। লম্বা সবুজ ডালগুলো এবং হলুদ ফুলগুলো হয়ে গেল অন্য রকম বিদ্ধস্ত। তখন ছড়িয়ে দিলাম কিছু লাল রঙ সেখানে এলোমেলো। রক্ত ঝরছে।
আগের দিন রঙ ঢালার পর আর ছবি তুলার সুযোগ হয়নি। ছবি তুললাম পর দিন যখন এলোমেলো হয়ে গেল।
প্রতিদিন এক এক রকম নতুন রূপের আবহাওয়া । দুদিন পর এত্ত বরফ পরল। ছবি ডুবে গেল বরফের নিচে। তারপর আবার বরফ গলল। আর বরফ চাপা অবস্থা থেকে বেরিয়ে এলো রঙ। মজার বিষয় হলো এখনও বেশ রঙ লেগে আছে এক স্তুপ বরফের উপর।
এখন আর বরফ পাওয়া যাবে না সুন্দর পরিপাটি । আগামীতে যদি কিছু করা যায় যখন চারপাশ থাকবে ধবধবে সাদা হয়ে তখন চেষ্টা করব।
এটা এমন কিছু হয়নি আঁকা তবে চেষ্টা করেছিলাম অন্যরকম কিছু সেটাই জানালাম।
বিশেষ করে সহব্লগার ডাঃ এম এ আলী ছবি নিয়ে পোষ্ট দেয়ার কথা একটা পোষ্টে মন্তব্য দেয়ার পর মনে হলো এই ছবিটা পোষ্ট করি।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০২২ দুপুর ১:০৪
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×