somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকসানা লেইস
স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

অদ্ভুত

০২ রা আগস্ট, ২০২২ ভোর ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কখনও অদ্ভুত কিছু ঘটনা ঘটে যায়।তিনদিন আগে তেমনি একটি ঘটনা হঠাৎ করে সামনে এসে গেলো।
কাজে পৌঁছাতে রাস্তায় প্রায় আধ ঘন্টা বেশি লেগে গেলো পথের জ্যামের জন্য । ইচ্ছায় দেরি নয় কিন্তু উপায়হীন আটকে থাকলাম।
একটু পরপর তিন চারটা দূর্ঘটনার জন্য।
ফোন দিয়ে জানিয়ে ছিলাম যে সময়, তাও অনেকক্ষণ পেরিয়ে গেছে। ভীড় কেটে বেড়িয়ে যাওয়ার পথ ছিল না কোথাও তাই দেরি মেনেই চলতে হলো,গতির সাথে। ডাউনটাউন মানেই ব্যাস্ততা এবং পার্কিং হাইপ্রাইজ বিশেষ করে কাজের দিনগুলোতে।
পার্কিং করে দ্রুত কাজের জায়গায় হাঁটছিলাম। তখন হঠাৎ একটি মেয়ে পাশে এসে বলল, তোমাকে একটা প্রশ্ন করতে চাই।
আমি বললাম, দেখো আমার সময় নাই এখন তোমার সাথে কথা বলার।
মেয়েটি উল্টো দিকে যাচ্ছিল কিন্তু ও আমার সাথে আবার যেদিক থেকে এসেছে সেদিকে হাঁটছে। নাছোড়বান্দা আমাকে প্রশ্ন করবেই।
বলল তোমার বেশি সময় লাগবে না, তুমি শুধু হ্যাঁ বা না বলো।
কিসের ব্যাপারে তোমার প্রশ্ন?
আমার লাইফের বিষয়ে।
দেখো তোমার লাইফ তোমার। যা কিছু সিদ্ধান্ত নিবে তুমি নিজে নিবে।
আমি রেন্ডম পার্সনকে জিজ্ঞেস করছি, তাদের মতামত নিচ্ছি। আমার সিদ্ধান্ত নেয়ার জন্য।
ওর সাথে কথা বলে হাঁটার জন্য আমার আর আরো বেশি সময় লেগে যাচ্ছে।
বললাম, তোমার প্রশ্নটা বলো।
সে সময় নিচ্ছে। আমার অস্থিরতা বাড়ছে, আমাকে যেতে হবে।
তুমি প্রশ্ন করবে?
মেয়েটি বলল, আমি কি বেঁচে থাকব নাকি থাকব না?
এমন কঠিন প্রশ্ন শুনে আমি থমকে গেলাম।
পথে অনেক সময় আজব মানুষের দেখা পাওয়া যায়। কেউ ধর্ম কথা বলে, কেউ পন্যের বিজ্ঞাপন কেউ বা চায় ডোনেশন।
কিন্তু এ একেবারে জীবন মরন সমস্যা।
আমি মেয়েটিকে বললাম, মরে যাওয়া কোন সমস্যার সমাধান নয়। তোমাকে বেঁচে থাকতে হবে। যত কষ্ট হোক, দুঃখ হোক এক সময় দুঃসময় কেটে গিয়ে সুন্দর জীবন তুমি পাবে। হতাসা নয় দৃঢ়তা নিয়ে চলো।
ওর মুখে হাসি দেখতে ভালো লাগল।
মেয়েটাকে ওর নাম জিজ্ঞেস করলাম।
জ্যাকলিন ওর নাম। বললাম আমার সাথে একটা ছবি তুলবে? রাজি হলো। দ্রুত একটা ছবি তুলে বললাম, ভালো থেকো। কাজের জায়গায় পৌছে গেছি, আমি ভিতরে ঢুকে পরলাম।
একটু স্থির হয়ে বসার পর থেকে মেয়েটার কথা খুব মনে পরছে।
আশা করছি জ্যাকলিন আর যত রেন্ডম মানুষকে তার প্রশ্ন করবে সবাই বেঁচে থাকার আশা ওকে দিবে।
এমন তাড়াহুড়োর সময়ে দেখা না হয়ে অবসর সময়ে দেখা হলে ওকে আরও ভালো ভাবে সময় দিতে পারতাম। সমস্যা শুনে গাইড করতে পারতাম।
মানুষ দেখে কোন ধারনা করা যায় না তাদের সম্পর্কে। কত যে নিভৃত কান্না মানুষের মনে।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০২২ ভোর ৫:২০
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

লিখেছেন রিয়াজ হান্নান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৭


মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।

এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×