somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকসানা লেইস
স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

আমার লেখা গান শুনুন

২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জন্ম জন্মান্তরে থাকিবা এই অন্তরে।
কি বা দোষে দয়াল গুরু গো, হারায়ে খুঁজি তোমারে
খালিদ হাসান মিলু শিল্পী
গীতিকার রোকসানা লেইস
সুর বেবী নাজনীন
খালিদ হাসান মিলু হ্যাঁ ঠিক পড়েছেন। আজকের সময়ে অনেকেই উনার নাম শুনেননি। কিন্তু উনি অনেক জনপ্রিয় একজন শিল্পী ছিলেন। বাংলা আধুনিক গান গান গেয়ে শ্রোতার মনে ঠাঁই করে নিয়েছিলেন।
কিন্তু অকাল মৃত্যু হয়েছিল উনার ২০০৫ সালের ২৯ মার্চ পক্ষাঘাতে ভুগে মারা যান।

আগে আরেকটি গান দিয়েছিলাম।
এ দুটো গান একটি ক্যাসেটে তখন প্রকাশ পায় সময়টা ছিল ১৯৯৫ সাল। গানগুলো একজনের মাধ্যমে প্রকাশকের কাছে পৌঁছে ছিল। তিনি নিজের গান নিয়ে যাচ্ছিলেন দেয়ার জন্য প্রকাশকের কাছে যখন আমাকে বললেন। তখন হঠাৎ করে আমি আমার লেখা দুটো গান ধরিয়ে দিয়েছিলাম উনার হাতে। উনি নিতে চাননি প্রথমে। আমি এটুকু জোড় দিয়েছিলাম, উনারা পছন্দ না করলে গাওয়াবেন না। দিলে তো কোন সমস্যা নাই। তিনি তারপর পৌঁছে দিয়েছিলেন।
আমার কখনো শিল্পী বা সুরকার বা প্রকাশকের সাথে দেখা হয়নি। কখনো অনুরোধও করিনি গানগুলো গাওয়ানো বা সুর করার জন্য।
জানতাম না প্রচার হবে কি না। তবে এক সময় জানলাম আমার গানগুলো প্রচার পেয়েছে।
বেবী নাজনীনের সাথে পরবর্তিতে বেশ ভালো যোগাযোগ হয়েছিল।
ও বলতো, তুমি তো ভালো গান লিখো দিও আরো গান। সুর করব গান গাবো। ওর খুব মিষ্টি একটা গলা ছিল। আর ওর প্রথম ক্যাসেটের গানগুলো তো সারাদিন জপমালা হয়েছিল আমার কাছে, কত যে শুনতাম।
একজন শিল্পী গান করবে কিন্তু রাজনীতির মারপ্যাঁচে কোথায় যে হারিয়ে গেলো মেয়েটা।

সময়গুলো কেমন লাগামহীন ঘোড়ার মতন ছুটে যেতে লাগল। হঠাৎ শুনলাম বেবী নাজনীনের সংসার থাকছে না। উল্টাপাল্টা সময় এমন সময়ে তার সাথে আর গান দেয়া নিয়ে কথা বলার সুযোগ হয়নি।
আমিও বিচ্ছিন্ন হয়ে গেলাম সংস্কৃতি অঙ্গনের মানুষ থেকে দূরে অনেক দূরে । সাত সমুদ্র তের নদীর ওপারে।
যখন নিজস্ব পরিচয়ে লেখক সত্তায় কবিতা গল্প গানের ডালি ছড়িয়ে পপরিচিত হয়ে উঠছিলাম। সাত সমুদ্রের বাতাসে তখন সব দূরে সরে যেতে থাকল। জীবন যাপনের অন্যরকম প্রয়াস আর যোগাযোগের কঠিন অবস্থায় সম্পর্কগুলো ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে গেলো।
তবে মনের মধ্যে নিজের ভাবনা আরো বেশি সবল হলো। নিজের মতন লেখ চলতে থাকল।
কারো সাথে যোগাযোগ করে কখনো বললাম না। গাইবে আমার লেখা।

থাক কথা ইতিহাস। শুনুন গান
||জন্ম জন্মান্তরে]



সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৪:১৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু ছবি ‍কিছু কথা-----------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:১১

-----------------



ব্লগে পোস্ট দিব দিব করে আর দেওয়া হচ্ছে না্। ঈদের ছুটিতে প্রায় ১৫ দিন ছিলাম গ্রামের বাড়ি। তখনও লিখবো করে আর মোবাইল হাতের কাছে পাই না..........বাচ্চা কাচ্চা খেলা ধুলার... ...বাকিটুকু পড়ুন

আমেরিকার বর্ণবাদী লরা লুমার এবং ভারতীয় মিডিয়া চক্রের বিপজ্জনক ঐক্য

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩৪


লরা লুমার নামে আমেরিকায় একজন ঘৃণ্য বর্ণবাদী, কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব আছেন। তিনি ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত। তার মুখের ভাষা এত জঘন্য যে ট্রাম্পের অনেক ঘোর... ...বাকিটুকু পড়ুন

শূন্য বুক (পিতৃবিয়োগ)

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪


চার
রোববার বেলা ১১টার মধ্যে জাহাঙ্গীর গেটের সামনে এসে পৌঁছাল গাড়ি। মৃণাল আগে থেকেই প্রস্তুত হয়ে বসেছিল। চালক উত্তরা এসে ফোন করেছিল। যাহোক, স্ত্রী-সন্তানকে নিয়ে মা-বাবা আর মামার সঙ্গে বারডেমে চলল।... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন থেকে বেইজিং: বাংলাদেশের নতুন কূটনৈতিক সমীকরণ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫


মার্চ ২০২৬-এর ক্যালেন্ডার বলছে, বাংলাদেশের কূটনীতি নতুন দিকে মোড় নিয়েছে । একই সময়ে বাংলাদেশের তিনজন হেভিওয়েট ব্যক্তিত্ব আমেরিকার মাটিতে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিউ ইয়র্কে ব্যস্ত নিজের ক্যাম্পেইনে। সেনাপ্রধান জেনারেল... ...বাকিটুকু পড়ুন

ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন ওরফে সংবিধান সালাহউদ্দিন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫০


ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন যিনি দীর্ঘসময় ভারতের তত্ত্বাবধানে শিলংয়ে সংবিধানের ওপর পিএইচডি করেছেন ফলে উনি এখন সংবিধান সালাহউদ্দিন যার সুফল এখন আমরা পেতে চলেছি। ইতোমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন... ...বাকিটুকু পড়ুন

×