somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকসানা লেইস
স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

বসন্ত বিকেলে বই উৎসব

১৭ ই মে, ২০২৫ রাত ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"কানাডা বিবিধ প্রসঙ্গ" এই নামের একটি বইয়ের উৎসবে গিয়েছিলাম গত রবিবার বিকালে। বসন্তের সময়টা খুবই চমৎকার । চারপাশে ফুল আর ফুল। অনুষ্ঠানের ঘরের ভিতরে শাড়ি পড়া বাঙালি রমনীরাও যেন এক একটা ফুলের মতন ফুটেছিল সেই অনুষ্ঠানে ।
প্রায় এক বছর আগে থেকে এই বইটি প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন সুব্রত কুমার দাস । লেখকদের জানানোর আগে, সুব্রতর মাথায় পরিকল্পনাটা ছিল হয়তো আরও আগে থেকে ।
লেখকদের জানিয়ে দিলেন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে লেখা দেয়ার জন্য এবং লেখার বিষয়বস্তু ও ঠিক করে দিলেন। নির্ধারিত বিষয়ের উপর লেখা এবং নির্ধারিত সময়ের মধ্যে লেখা পাঠিয়ে দেওয়া, ব্যস্ততার এই জীবনে একটু কঠিন কাজ । তবে অনেকেই হয়তো পারেন । আমার সে কাজটা একটু কঠিনই মনে হয় যখন কেউ সময় এবং বিষয় নির্ধারিত করে দেন ।
প্রথমে যে বিষয়টার উপর আমাকে লিখতে বলা হয়েছিল আমার খুবই পছন্দ হয়েছিল । গুরুত্বপূর্ণ কিন্তু সেই বিষয়ে সময়ের মধ্যে পড়াশোনা করে উঠতে পারবো না বলে লেখাটা লিখতে পারলাম না। গুরুত্বপূর্ণ বিষয়ে অনেকটা গবেষণা করেই লিখতে হয় তাই সহজ নিজস্ব অভিজ্ঞতার একটা লেখায় দিয়েছিলাম ।
আমি স্বাধীনভাবে নিজের ইচ্ছায় লিখতে পছন্দ করি যখন যেমন ইচ্ছে হয়। তবে বেশি স্বাধীনতায় অনেক সময় ভাবনাগুলো হারিয়েও যায় লেখা হয়ে উঠে না। বেশি স্বাধীনতায় নিজের মতন অনেক লেখা অনেক সময় হয়ে উঠে না,ভাবনার মধ্যেই থেকে যায়।
সুব্রত কুমার দাসের মতন এমন সম্পাদকরা মাঝে মাঝে জোর করে লেখা আদায় করিয়ে নেন। তাই নিজের ভাবনায় না থাকলেও অনেক লেখা হয়ে যায়। সুব্রত কুমার দাস এর মত এমন বেশ কিছু সম্পাদক আছেন যারা মাঝে মাঝে তাগদা দিয়ে কিছু লেখা আমাকে দিয়ে করিয়ে নেন। তখন জনসমক্ষে এবং অনেকের মাঝে আমার যাতায়াত এবং লেখার মাধ্যমে অনেকের মধ্যে পৌঁছে যাওয়ার একটা সুযোগও হয়। এজন্য সেই সব সম্পাদককে অনেক অনেক ধন্যবাদ।
একজন দুজন নয় ত্রিশ জন লেখকের লেখা একসাথে করে কানাডা বিবিধ প্রসঙ্গ বইটি সুব্রত কুমার অনেক যত্ন করে প্রকাশ করেছেন।বইটি প্রকাশিত হয় ঢাকার বইমেলায় ফেব্রুয়ারি ২০২৫ এ ।
কিছুদিন আগে তিনি জানান বইটি এখানে এসে গেছে। আমার ঘোরাঘুরির এক ফাঁকে চেয়েছিলাম যে বইটা ওনার কাছ থেকে সংগ্রহ করি কিন্তু তিনি বললেন এভাবে তো দেয়া হবে না ।
অনুষ্ঠানের আয়োজন করে দেয়া হবে সেই অনুষ্ঠানেই ত্রিশ জন লেখকের মাত্র পাঁচ ছয়জন বাদে সবাই হাজির হয়েছিলেন ।

বিশাল অনুষ্ঠানের আয়োজনে তিনি প্রত্যেক লেখকের হাতে বইটি তুলে দেওয়ার ব্যবস্থা করেন। এবং সেখানে হাজির করেন এই বইটি প্রকাশ হওয়ার পিছনে যাদের নানা রকম সহযোগিতা ছিল তাদের মোটামুটি সবাইকে। এই যে একটা মেলবন্ধন সুব্রত করতে পারেন এটা উনার বিশেষ একটি গুণ। উনি একা একা কিছু করেন না, সব সময় চারপাশের অনেক মানুষের সাথে কাজ করার মাধ্যমে উনি যুক্ত থাকতে পছন্দ করেন।
সেদিন যারা বইটি পড়ে ফেলেছেন তাদের দুই একজন বইটির উপর কিছু আলোচনা করেন, ভবিষ্যতে এমন আরো ভাবনা নিয়ে বই করার ধারণাও ব্যক্ত করেন। আরো কি বিষয় থাকতে পারত বইটিতে সে সব বিষয়ে নিজেদের মতামত দেন।
ত্রিশ জন লেখকের ত্রিশ রকম দৃষ্টিভঙ্গি। বৈচিত্র্যময় নানান চিন্তাভাবনা উঠে এসেছে সবকিছুই কানাডার জীবন যাপন অভিজ্ঞতা, ঐতিহ্য ঘিরে। যে কেউ এই বইটি পড়ে অনেক বিষয়ে ধারণা করতে পারবেন তাই পাঠকের জন্য খুব উপকারী একটা বই হবে কানাডা বিবিধ প্রসঙ্গ ।
এত সুন্দর একটি বই যার সুন্দর প্রচ্ছেদটি করেছেন শ্রীজন ।
হালকার উপরে খুব সুন্দর একটি প্রচ্ছদ রয়েছে কানাডার আইকন স্নোফ্লেক্স, টোটেম, স্কি, হকি, ম্যাপেল পাতা কয়েকটি আইকন আইটেম একটি দেশের অনেকটাই প্রতিনিধিত্ব করে। আর বইটি প্রকাশ করেছেন বেহুলা বাংলা প্রকাশন।
সুন্দর একটি বিকাল কাটলো লেখকদের মাঝে। শুধু কথা বলা দেখা-সাক্ষাৎ ছিল না, ছিল খাওয়া-দাওয়ার আয়োজনও।
মাদার ডে এর কিছুটা সময় বাচ্চাদের কাছ থেকে চেয়ে নিয়ে নিজের জীবনের গুরুত্বপূর্ণ লেখালেখির সাথেও কিছুটা সময় সেদিন কাটাতে হলো। এবং ভালো লাগলো অনেক নতুন, প্রবীণ,নবীন লেখকদের সাথে সে অনুষ্ঠানে পরিচয় হয়ে। সাথে যারা লেখাকে উৎসাহিত করেন তেমন কিছু মানুষদের সাথে নতুন করে পরিচয় হলো আর অনেক অনেক পরিচিত মানুষের সাথে দেখা হওয়াটাও ছিল আরো আনন্দের একটা বিষয়।
মন ভালো করা ঝকঝকে বইটি নিয়ে বাড়ি ফিরলাম।

সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০২৫ রাত ২:৩৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সকালে শিক্ষক, বিকালে সবজি বিক্রেতা

লিখেছেন ঢাকার লোক, ২১ শে এপ্রিল, ২০২৬ ভোর ৫:৪৯


মাননীয় শিক্ষামন্ত্রীর বিভিন্ন আলোড়ন সৃষ্টিকারী পদক্ষেপে যখন মিডিয়া জগৎ সয়লাব এমনি সময় হটাৎ করেই ইউ টিউবে একটা ভিডিও চোখে পড়লো। ২ মিনিটের এ ভিডিওটা সেলফ এক্সপ্লানেটোরি ,... ...বাকিটুকু পড়ুন

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

লিখেছেন নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।

প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শেকল ভাঙার গান

লিখেছেন ইসিয়াক, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০২

রক্ত-আগুনে প্রতিবাদ চলুক,
বিক্ষোভের অনলে সারাদেশ জ্বলুক ।
শেষ থেকে শুরু হোক না আবার,
নতুন করে তো কিছু নেই হারাবার!

পুনরায় বিনাশিব তিমির রাত
আঁধার কেটে জাগবে প্রভাত।

দিকে দিকে সংগঠিত হও... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

×