somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি এবং চড়ুই

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সকালে একটা চড়ুই ধরা পড়েছে। ছুটতে ছুটতে ক্লান্ত চড়ুইটা আবোল তাবোল বকছিল। অনেকটা স্বেচ্ছায় ধরা দেয়ার মতো। স্বেচ্ছায় তখনই ধরা দিতে হয় যখন আর কোনও উপায় থাকে না, বাধ্য। যুদ্ধে যাকে বলে সারেন্ডার করা। চড়ুইটা কি সারেন্ডার করলো? কিন্তু যুদ্ধ কোথায়?
যুদ্ধ কোথায়? আর আমারই কাছে বা কেন সারেন্ডার করবে? আমি কি সৈনিক! অনেকটা বিস্ময় নিয়ে প্রশ্ন করি চড়াইকে, কি রে ভাই কি হলো তোর? চড়ুই হাপাতে হাপাতে আর উত্তেজিত হয়ে আকাশ দেখাল।
আরে আরে এতো চড়ুই! দল বেধে কই যাচ্ছে ওরা? আমি তাকিয়ে থাকি দিগ্বিদিক ছুটে চলা চড়ুই ঝাঁকের দিকে। একটা সরগোল তাদের মধ্যে। কতো আধারের হিসাব নিকাশও যেন শোনা যাচ্ছে
ভাই চড়ুই কি বলছে ওরা?
চড়ুই কেমন বিরক্তি আর ক্ষোভ নিয়ে আমার দিকে তাকালো। বলে, আরে মদনা তোর তো দেখি দুনিয়া জ্ঞান কিছুই নাই! খাইয়া খাইয়া ফার্মের মুরগি হইছিস, আর কিছু হইতে পারিস নাই!
আমার মনটা খারাপ হয়ে গেলে, কেমন যেন নেতিয়ে পড়লাম চড়ুইয়ের আস্পর্ধা দেখে। তুই সামান্য এক চড়ুই আমার মতো মানুষের সঙ্গে আস্ফালন করিস! কিছু বলতে পারলাম না চড়ুইকে। মনে হলো একটা আছাড় দিয়ে বেটার লাফানি বাইর করি। কিন্তু বড় মায়া লাগে। দৃষ্টি কেমন শীতল কিন্তু সম্ভাবনাময়।
আমি চড়ুই কে আবার জিজ্ঞেস করি, ভাই চড়ুই আমাকে বুঝিয়ে বলবে কি ঘটনাটা?
চড়ুই এইবার চিৎকার করে। সে চিৎকার আকাশের ঝাঁকে গিয়েও আছড়ে পড়ে। একটা পরিচিত আওয়াজ যেন খুঁজে পাই।
চড়ুইটা জানালো এরা সবাই শাহবাগ যাচ্ছে।
আমি দাঁড়িয়ে গেলাম, সটান। কি?
ওরা শাহবাগ যাচ্ছে! ওরা! বাবুইকে যারা ফেলনা ভেবে পরাশ্রয় গ্রহণ করল, সেই চড়াই! সেই চড়াই শঅহবাগ যাচ্ছে!
আমি যেন বুঝে যাচ্ছি। আমি যেন জ্ঞানী হয়ে যাচ্ছি। মুহূর্তে আমি চিৎকার করে উঠি- ***যে যেখানে আছো ভাই, শাহবাগ শাহবাগ, ডাকছে তোমায়***
চড়ুই বলে, আমরা সব চড়াই জাতি কোনও রাজাকারের ঘরে বাসা বাধবো না বলে সীদ্ধান্ত নিয়েছে। সব রাজাকার আর তর ঘোর দোর আমরা বয়কট করেছি। আমরা এখন শাহবাগ যাচ্ছি তরুণ চড়ুইদের কলতানে। সংহতি জানাতে।
আমি উদ্বেলিত হয়ে উঠালাম।
এ কোন সময়?
এ সময় আমাকে ডেকেছে কি?
সময় আমি কি তোমার সঙ্গে চলেছি?
নিজেকে প্রশ্ন করি, বারংবার
এতক্ষণে চড়ুইটি কিছুটা ধাতস্ত আর মজবুত হয়ে উঠেছে। উড়ু উড়ু ভাব। আমি হাতের মুঠো খুঁলে দিয়েছি। চড়ুই আমার দিকে তাকিয়ে খুব কঠিন স্বরে, সময় তোমাকে ডাকবে না কোনও সময়ে, সময়ের শব্দ তোমাকেই বলতে হবে- জয় বাংলা (((সংক্ষেপিত)))
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৬


প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×