আমার মোবাইলটা কি দোষ করল এখন চিন্তা করছি। খামোখাই ওকে একটা আছার দিলাম। বাংলাদেশ দল যে এইটুকু করেছে এইটাই বা কম কিসের। ৫৮ রানের চেয়ে তো ভালো, নিজের গড়া রেকর্ডকে যে ভাংতে হলো না এই জন্যওতো দল অভিনন্দন পেতে পারে। এই আসরে দল খেলতে পেরেছে এটাই তো বড় কথা যদি খেলার জন্যেই চান্স না পেতো?
ক্রিকেটারদেরকেই বা দোষ দিয়ে লাভা কি? ওরা যত না বড় আমরা, আমাদের গলাবাজী দিয়ে ওদেরকে তারচেয়েও হাজার গুনে বড় করে ফেলি। আমরা, আমাদের পেপার-পত্রিকা, টেলিভিশন সবাই মিলে গলাবাজী করে এমন একটা অবস্থায় চলে আসি, যেন আমাদের ক্রিকেট, আমাদের ক্রিকেট খেলোয়াড়েরা না জানি কি হয়ে গেছে।
সামগ্রিকভাবে যদিও এই বিশ্বকাপে আমরা অনেক হারিয়েছি আবার অনেক কিছু পেয়েছি, আশার কথা এই যে, আমাদের পিছনে যারা ছিলো তারা কেউ আমাদের আগে যেতে পারে নি। এখন আগামীর জন্যে বুকে আশা নিয়ে বসে থাকি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


