'সুখবর' 'সুখবর' 'সুখবর' 'সুখবর'
খুনিরা ঘরের বেডরুমে খুন করলে তাকে বর্তমান সরকার বিশেষ ছাড় দেওয়ার ঘোসনা দিয়েছে।
বেডরুম হচ্ছে দেশের বাইরের কোন এক নো ম্যানস ল্যান্ড তাই এখানে সরকার পাহারা দেয়না। তাই আপনারা আর বেডরুমে না থেকে রাস্তায় থাকুন যদি প্রাণের ভয় থাকে। দেশের কর্ণধার কিন্তু প্রকারান্তরে আপনাদের বেডরুমকে সন্ত্রাসি আর খুনিদের কাছে অভয়ারন্ন ঘোষনা করেছেন।
অসুবিধা নেই, আসুন আমরা সরকারকে চাপমুক্ত করি। সরকার তার স্বার্থ /সুবিধা মত জায়গা পাহারা দিক। শুধু আমাদের বাড়ি/ বেডরুম পাহারার জন্য পাড়া/মহল্লায় '' সারমেয় প্রশিক্ষণ কেন্দ্র '' চালু করতে সহযোগিতা করুক। উল্লেখযোগ্য এটা একটা ব্যবসা ( যেখানে বেকারদের কর্ম সংস্থানের সুযোগ থাকবে )+ জনসেবা প্রকল্প হিসেবে জনপ্রিয় হবে আশা করা যায়।
বেডরুম ও নয় , বাড়িও নয়, স্কুল- কলেজ - বিশ্ব বিদ্যালয় ও নয়,মন্দির-মসজিদ ও নয় ,
অফিস - আদালত ও নয় , রাস্তা -ঘাট -নদীপথ ও নয়,সীমান্ত ও নয় ,
তাহলে তার পক্ষে কোন জায়গা পাহারা দেওয়া সম্ভব?
মাননীয় প্রধানমন্ত্রী কখনো কোনো সত্য কথা না বললেও এ কথাটি ধ্রুব সত্য বলেছেন যে, আমরা কখনো, কোথাও, কোনোভাবেই, কোনো অবস্থাতেই নিরাপদ নই.............এমনকি বাথরুমেও নই!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


