এক সময় ছিল যখন সমু্দ্র পারে সূ্র্যাস্ত দেখার খুব ইচ্ছে করত ....
ইচ্ছে করত প্রিয়জনের হাত ধরে সমু্দ্র পারে দাড়িয়ে শেষ বিকেলের আলোর স্পর্শ পেতে ....
দূর সমু্দ্রে সূর্যটা ধীরে ধীরে অস্থনিত হতে দেখতে ......
যেহেতু সিলেট এ থাকতাম তাই সেই আশাটা কখনো পূরণ হয়ে উঠেনি ...
তখন হয়ত শেষ বিকেলের আলোটা উপভোগ করা হত বন্ধুদের সাথে সুরমা নদীর পারে বসে......
খারাপ ছিল না সেই দিন গুলি .....
বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দুষ্টামি করে দিনগুলি ভালই কেটেছে ...
আজকাল দিনগুলি কেটে যাচ্ছে একটা নিয়মের মধ্য দিয়ে ..কাজ - আড্ডা - ঘুম
আহঃ কি মজা তাইনা ?
আসলেই কি খুব মজা?
কেন জানি মনে হচ্ছে জীবনটা একগুয়ে হয়ে যাচ্ছে ধীরে ধীরে ...
তবে এই একগুয়ে জীবনটার মাঝে সবচেয়ে মজার যা আমি খুবই উপভুগ করি তা হলো সকাল বেলায় সী-বার্ডদের মধুর না হলেও মধুর শব্দে আর রাত এ ঘুমোতে যাই সমুদ্রের উত্তাল গর্জন শুনে .....
আজ সমুদ্র পারে দাড়িয়ে ঠিকই সূর্যাস্থ দেখি প্রতিদিন...
কিন্তু আজও খুঝে পেলাম না সেই মানুষটা কে যার হাত ধরে দাড়িয়ে থাকব শেষ বিকেলের আলোয় ....
আজ বিকেলের শেষ আলো গানটা শুনতে খুব ইচ্ছে করছে .....
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




