শেষ বিকেলের আলোয় একা একা হাঁটার আনন্দটা কমবেশি সবার পছন্দের.........
তাও আবার সেই সাথে যদি প্রিয়জনের পাশে হাঁটা যায় তাহলেতো সোনায় সোহাগা.........
যাইহোক আমার আবার সেই সৌভাগ্যটা হয়ে উঠেনি কখনও।
হয়ে উঠেনি প্রিয়জনের হাত ধরে বিকেলের শেষ আলোয় কিছুটা পথ হেঁটে আসা।
আজও তার ব্যাতিক্রম হয়নি
আমি আর আমার নিসঙ্গতা হেঁটে চলেছি নাম না জানা কোন পথের ঠিকানায়.........
বিকেলের শেষ আলোকে সাথী করে যখন নীড়ে ফিরছিল শঙ্কচিল,দূর আকশে রক্তিম সূর্য যখন অস্থনিত যাবার জন্য প্রস্তুতিতে ব্যাস্ত ঠিক সেই মুহূর্তে দেখা হলো এক নাম না জানা মেয়ের সাথে......।
হয়তো সেও আমার মতো তার নিসঙ্গতাকে সাথী করে হেঁটে চলছিলো আপন মনে,
কথা হলো কিছুক্ষন, হাঁটা হলো দুজনের কিছুটা পথ একই সাথে.........
বিকেলের শেষ আলো অন্ধকারে ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করলো
একসময় বিদায় নিয়ে দুজন আবার নিজেদের পথে হাঁটা শুরু করলাম.........।
নামটা জানার খুব ইচ্ছে থাকা স্বতেও জানা হলনা।
আর কি হবে নাম জেনে হয়ত আজকের পর আর কখনও দেখা হবে না আমাদের।
হাঁটা হবেনা পাশাপাশি একসাথে কিছুটা পথ,
হয়তো তার কথা মনে পরবে কোন এক অলস বিকেলে
তখন না হয় তাকে মনে রাখব শেষ বিকেলের আলোয় খুঁজে পাওয়া শেষ বিকেলের মেয়ে নামে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





