হয়তো নও তুমি অঞ্জনদত্তের রঞ্জনা
কিংবা তুমি নচিকেতার নীলাঞ্জনা......
হয়তো নও তুমি জীবনানন্দের বনলতা সেন......
কিংবা তুমি রবিঠাকুরের হৈমন্তী
হয়তো নও তুমি লিওন্রাডোর মোনালিসা ......
তাই বলে কি প্রেম দিব না......?
হয়তো পারবনা বানাতে কোন তাজমহল
কিংবা পারবনা দিতে তোমায় অমূল্য কোহিনূর......
হয়তো পারবনা দিতে একশ একটা নীল পদ্ম...।।
তাই বলে কি পারবনা কিছুই.........?
হয়তো পারবো দিতে একটুখানি আদর
একটুখানি ভালোবাসা...।
কিংবা পারবো একটুখানি হাসি ফোঁটাতে
তোমার ঐ মুখে...।
হয়তো কাজ থেকে ফেরার পথে
প্রতিদিন নিয়ে আসতে পারি একটা লাল গোলাপ...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



