শুয়ে আছে বিছানায়,ঘুমিয়ে আছে অথৈই
ঘুম থেকে উঠে মুখ দেখি আমি তার।
প্রজাপতি রং তার ঠোটে,
চুলে তার শোভা দেয় সূর্যকিরণ।
তার মুখে বিশ্রামের ছবি,
চোখের কোণে লেগে আছে স্বপ্ন।
যেন কেউ বলছে ডেকে,এসো,এসো,
হে প্রিয় বসে আছি তোমারই জন্য।
ভেঙ্গে গেলো ঘুম তার হঠাৎ,
আমার হাতের ছোঁয়ায়।
দাঁড়িয়ে ছিলাম তোমারই পাশে,
কৃষ্ণচূড়া ফুল হাঁতে।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




