বৃষ্টির চাদর গায়ে,হালকা পায়ে,
এগিয়ে এলে তুমি।
তোমাকে চিনতে পারিনি,
পিঠের দিকে সবাই অচেনা।
অচেনা রাত,মোমের আলো মিট মিট করে নিভে যাওয়ার উদ্যমে ব্যস্ত।
ঘর ছেড়ে,বাইরে চলে আসি
বুকে ভরে নিঃশ্বাস নিই,
মধ্য রাতের নির্জনতায়।
একটা বিড়ির সুখটান,
বিড়িতে টান দিতে দিতে ভাবলাম,এখন ঘরে ফেরার পালা।
এই মাত্র চাঁদ উঠে ছড়িয়ে দিল জ্যোৎস্না।
খোঁপায় তাঁর বেলী ফুলের মালা
তার এক-পাশ ফেরা মুখ,অশ্রুত হাসি।
বিছানা ছেড়ে সামনে এসে দাঁড়ালে;
তার শরীরের ঘ্রাণ,নিঃশ্বাস তরঙ্গ
কাঁপছে বাতাসে।
তুমি বর্ণময়ী,মূর্তিমতী শিখা।
তুমি পদ্মপাতা,তুমি রাতের শিশির।
তুমি দেবী,ইচ্ছে হয় হাঁটু গেঁড়ে বসি।
অস্তির দু’হাত আঁকড়ে ধরতে চায়
সিংহিনীর মতো ঐ কোমর তোমার।
মধ্যরাত্রি,আর বেশী দেরী নেই
প্রহরের ঘন্টা বাজে,এবার আমাকে প্রশ্রয় দাও।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



