আমার কল্পনা জুড়ে যে গল্পেরা ছিলো লুকানো,
সেই গল্পেরা সব আকাশের মেঠো পথে ভেসে চলে যায়।
জীবনের কোনো এক বিস্ময়ের রাতে
আমাকে ডাকেনি কেউ এসে জ্যোস্নায়-দক্ষিনা বাতাসে।
কেনো হঠাৎ তুমি এলে নক্ষত্রের আলো জ্বেলে?
ও অভিমানি,আমারে চাও না তুমি আজ আর,-জানি
আমারে খুঁজিয়াছিলে তুমি একদিন,
কখন হারায়ে যাই-এই ভয়ে নয়ন মলিন করেছিলে তুমি।
এত অভিমান এখনও চোখের ভাষায়,
আমারে খুঁজিতে তবু আসিবে না আজ,-জানি
তবুও থাকছি আশায় তোমার আঙ্গুলে আঙ্গুল রাখবো বলে।
যদি আমি চলে যাই নক্ষত্রের পারে,- জানি
তুমি আর আসিবে না খুঁজিতে আমারে ও অভিমানি।
কোন এক অন্ধকারে আকাশের ধ্রুবতারায়
দিন গুলো কেটে গেছে ভালোবাসায় ।
হয়তো হবেনা বলা কোনদিন তোমায়
যদি যাই হারিয়ে বহুদুর অজানায়,
না দেখা সেই স্বপ্নের আকাশ
মৌনতায় নেমে আসে দীর্ঘশ্বাস।
ঘুমে চোখ চাও না জড়াতে-বসন্তের রাতে
তোমাকে ভেবেছি কতদিন।
লিখছি তোমাকে আজ
চঞ্চল হাওয়া যদি ফেরে কভু হৃদয়ের আঙ্গিনায়,-
রজনীগন্ধা বনে,তবুও পড়িবে মনে।
আজ রাতে যদি শ্রাবণের মেঘ হঠাৎ ফিরিয়া যায়
হয়তো পড়িবে মনে,রজনীগন্ধা বনে।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




