চারিদিকে নিস্তব্ধ নিঃঝুম,
হাল্কা অন্ধকারের মধ্য দিয়ে তন্দ্রাঘোরে
দেখিলাম চেয়ে,অবিরাম স্বপ্নপথ বেয়ে
আমি ফিরে এসেছি আলোরে পশ্চাতে ফেলি,দূরে-বহুদূরে।
বেদনা বিভোল আমি,চুপ করে দাঁড়িয়ে ছিলাম-একা
বেঁচে আছি আমি,বৃষ্টির ঐ ফোঁটায়।
ক্ষণিকের দক্ষিণ বাতাসে
চুপ করে দাঁড়িয়ে ছিলাম আমি।
বাণীহীন অন্তরের অন্তিম আভাস,
তাই আজ বাধামুক্ত হিয়া।
অস্ত গোধূলির সন্ধ্যারাগে-
হিজল বনের পাশে খোলা প্রান্তরের দিকে
নদীর পাড়ে বসেছিলাম,অজস্র বিস্মিতিরে পশ্চাতে ফেলে।
মেঘের সঙ্গে কথা বলিনি,চুপ করে দাঁড়িয়ে ছিলাম আমি।
বেঁচে আছি আমি,গোধূলির শেষ ছটায়
মানবের অবয়বে,নাকি কোন জড় হয়ে?
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




