চোখে তার ঘুম ভাঙার আগের মুহূর্তের স্বপ্ন,
যেন শত শতাব্দীর নীল অন্ধকার-
আমিও সেই স্বপ্নের অন্তর্গত।
রামধনু রঙের কাচের জানালা,
শিহরিত নির্জনতার উপচ্ছায়ায় একটি ম্লান দিন।
দিগন্তে লুকিয়ে গেল আলো,
ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে-
একটা আবেগ দেওয়ার জন্য,
হাওয়ায় উরিয়ে নিল শব্দ।
হাত বাড়িয়ে দিলে তুমি,
তোমার নগ্ন নির্জন হাত।
হাতে লেগেছিল হাত কেউ তা দেখেনি,
তোমার আনন্দের অন্যবর্ণ,-গুপ্ত,নক্ষত্র রাত্রির জল।
জানি আমি;-তোমাকে দেখে না কেউ
মাটির অনেক নিচে চলে গেছো তুমি আজ,
আমিও আসবো আরো খানিকটা ভালোবেসে,
আরো কয়েকটা কবিতা লিখে আমিও -
আমিও ফিরে যাবো তোমারই ছায়ায়, স্মৃতির পাতায়।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




