
অসাধারণ নয় কি এই আলোক প্রবাহ? মনে হয় যেন কৃষ্ণসমুদ্রে সবুজ ঢেউ খেলে যাচ্ছে!
আর্কটিক এবং এন্টার্কটিক এলাকায় দেখা মেলে এমন অসাধারণ বর্ণিল আলোক বিচ্ছুরণ। নাম ‘অরোরা’। নামটা আবার ধার করা হয়েছে রোমান পুরাণ থেকে। যার অর্থ ঊষাদেবী। দুই ঘোড়ার রথে চেপে প্রতি রাতের শেষে সে আসে পৃথিবীতে। অবশ্য বাস্তব অবশ্য রূপকথার মত সরল নয় বরং যথেষ্ট খটমটে।
সূর্য থেকে বেরিয়ে আসা বেয়াড়া কিছু ইলেকট্রন, প্রোটন আর আলফা পার্টিকল দিয়ে তৈরি হয় সৌরঝড়। এই ঝড় যখন তীব্র শক্তি নিয়ে পৃথিবীতে আসতে চায় তখন বায়ুমণ্ডলের ম্যাগ্নেটোস্ফিয়ার স্তর একে বাধা দেয়। ফলে সেই সৌরঝড়ের সব শক্তি ফুরিয়ে আসে এবং ঐ বেয়াড়া বস্তুগুলো ঘটায় Ionization. আর এই Ionization রাতের বেলায় দেখা দেয় বর্ণিল আলোকচ্ছটা রূপে।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



