কয়েকদিন আগে খবরের কাগজে পড়ছিলাম জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পোষ্যদের পৌষ মাস। ভর্তি পরীক্ষায় অকৃতকার্যদের তিন মার্ক গ্রেস দিয়ে ভর্তির সুযোগ দেয়া হবে। এদেশে সকলেই যেখানে ক্ষমতার সুযোগকে কাজে লাগাচ্ছে সেখানে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ বা পিছিয়ে থাকবেন কেন। সরকারী চাকুরী থেকে শুরু করে বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য মেধা যাচাইয়ের পাবলিক পরীক্ষাগুলোতে তীব্র প্রতিযোগিতা শুরু হওয়ায় নিজেদের আদরের সন্তানদের উচ্চশিক্ষালাভের সুযোগ দিতে স্ব্ স্ব প্রতিষ্ঠানে কর্মরতদের পোষ্যদের জন্য দাবী উঠেছে অনেক আগেই। কিন্তু দাবী পুরনের বিষয়টা একটি আইনি জটিলতার ফাঁদে আটকে থাকায় গোটা পদ্ধতিতে একটা স্থবিরতা নেমে আসছিল । প্রশ্ন ছিল বিভিন্ন সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরতরা এ দেশের নাগরিক হওয়ায় চাকুরী এবং ভর্তি সংক্রান্ত বিষয়ে তাদের পোষ্যদের জন্য দেশের প্রচলিত আইনে সকল নাগরিকদের জন্য নির্ধারিত সুযোগ সুবিধাই পাবেন । বাড়তি কোন সুযোগ প্রাপ্তির সুযোগ নাই। কেউ বাড়তি সুযোগের দাবি জানালে বা ক্ষমতাবলে সুযোগ গ্রহন করলে সেটা আইনের চোখে গ্রহনযোগ্য হতে পারে না। তাছাড়া একবার অনিয়ম নিয়মের জায়গা দখল করলে ভবিষ্যতে তাহা রাষ্ট্র ও জনগণের জন্য গলার ফাঁস হয়ে দাঁড়াবে । দেশের সাধারন মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে । উপেক্ষিত হবে ভবিষ্যত প্রজন্ম । সুযোগ সন্ধানীরা ক্ষমতার অপব্যবহার করে অধিক ক্ষমতাশালী হয়ে নতুন নতুন পৌষ মাসের জন্ম দেবে । রাষ্ট্রের আইনি ব্যবস্থা বেআইনি কৌশলের ফাদে বন্দী হয়ে পড়বে। জন্ম নেবে শ্রেনী বৈষম্যের। সৃষ্টি হবে বিভিন্ন কোটা ভিত্তিক,পোষ্য ভিত্তিক অভিজাতশ্রেণী ও সাধারন শ্রেণী। কার্ল মার্কসের শ্রেনী সংঘাতের যুগে ফিরে যাবে দেশ। সংখ্যালঘু শাসক শ্রেণীর হাতে জিম্মি হয়ে পড়বে সংখ্যাগুরু শ্রমযোগী বিশাল জনগোষ্ঠী। সার্বিক উন্নয়নের সুচক নিম্নগামী হবে। বিদেশী শাসন ও শোষন থেকে মুক্ত হলেও স্বদেশী আমলা ও সুবিধাভোগীদের দখলে চলে যাবে দেশ । একবিংশ শতাব্দীতে এসে আর কোন কোটা নয় , কোন পোষ্যনয় । স্বাধীন দেশে সকলের জন্য একই আইন হোক। মেধার ক্ষেত্রে কোন ছাড় নয় । আর কোন প্রশ্ন পত্র ফাঁস নয় । উন্নত বিশ্বের মত দেশের প্রশাসন , শিক্ষা ,স্বাস্থ্য, শিল্প ,কৃষি, অর্থনীতি ,ব্যবসা- বানিজ্য সকল ক্ষেত্রে স্বচ্ছ প্রতিযোগিতামুলক মুল্যায়ন পরীক্ষার মাধ্যমে মেধাবীদের নিয়োগ ও পুনর্বাসন চাই । আসুন সকলে মিলে অর্থনৈতিক মুক্তির জন্য, রাজনৈতিক দলীয়করন ভুলে সকল কোটা ও পোষ্যদের জন্য দাবী বাদ দিয়ে দেশের মেধাবীদের নিয়োগ ও মুল্যায়নের গন দাবী করি । এদেশে মাননীয় প্রধান মন্ত্রী হস্তক্ষেপ না করলে কোন ন্যয্য দাবী পুরন হয়না ইদানিং একটা রব শোনা যায়। আমরা শ্রমজীবি , নির্যাতিত , অবহেলিত ,পিছিয়ে পড়া , দরিদ্র সাধারন জনগোষ্ঠীর পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা দেশের সফল প্রধান মন্ত্রীর কাছে স্বঘোষিত ক্ষমতাবানদের তথা কোটা পদ্ধতি ও পোষ্যদের জন্য ক্ষুদ্র দাবীদারদের কবল থেকে জাতিকে মুক্ত করে , প্রকৃত মেধাবীদের সুযোগ দিয়ে দেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠার দাবী জানাই। বঙ্গবন্ধু, শেরে বাংলা এ,কে, ফজলুল হক , শহীদ সোহোরয়ারদী, মাওলানা ভাসানী প্রমুখ মনিষীদের শোষিতের জন্য সংগ্রাম এ দাবী পুরনের মধ্য দিয়ে বাস্তবায়িত হবে আশা করি ।
আলোচিত ব্লগ
৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।