somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইবিএল কাস্টমার কেয়ার !

১৩ ই জানুয়ারি, ২০১২ সকাল ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১১ সালের সেপ্টেম্বরের কোন এক দিন, সকাল ১০:৩০। ঘুম থেকে উঠে নাস্তাও করি নাই, বাসার সবাই গ্রামের বাড়ি যাব ২/৩ দিনের জন্য। কিছু ক্যাশ ছিল, যা খালি বাসায় রাখা নিরাপদ মনে না করে ব্যাংকে জমা করে আসাটাই ভালো মনে করে বেরিয়ে পড়ি ব্যাংক এর পথে। বাসার কাছেই ব্যাংক। ২০১০ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ইবিএল এর যে শাখা চট্টগ্রামে ওপেন হয়েছিল সেটাতে (ইচ্ছে করেই স্পেসিফাই করছিনা)।

১০:৪০, ব্যাংক এর দৃশ্য
খুব অল্পসংখ্যক গ্রাহক আছেন টেলারে, বিপরীতে তিনজন কর্মকর্তা। তিনজনই মহিলা। তাদের হাতের ডানপাশে টিভিতে আগের রাতে হওয়া লা-লিগার পুন:প্রচার চলতেছিল। তিনজনের দু'জন তাদের মত করে নিজেরা কি বিষয়ে কথা বলতেছেন, আমি সেদিকে ফোকাস করিনি। আমার হাতের সর্বডানের জনের সামনে ডিপোজিট স্লিপ আর টাকাগুলো রাখতেই উনি বলেন সর্ব বামের কাউন্টারে যেতে। গেলাম এবং মিনিট দুয়েক সেখানে দাঁড়িয়ে থাকার পর ম্যাডামের নজরে আসলাম। ডিপোজিট স্লিপ আর টাকাগুলো হাতে নিয়ে আমার দিকে যেন একটু তাকালেন, তারপর ভ্রু কুঁচকে বললেন, "নোটের সংখ্যা লিখেন নাই কেন?"। এটা খুবই সিম্পল জিনিস। ধরেন ওখানে ১০ টাকার নোট ১০০টা ছিল ১০*১০০ মেশিনে গুনে লিখে দিলেই হয়। এত সিম্পল ব্যপার নিয়ে মাথা ঘামাইনা তাই উনার প্রশ্নের উত্তর না দিয়ে আমি টিভিতে খেলা দেখতেছিলাম।

১০:৫২ (আনুমানিক)
অনেক্ষণ ধরে নোটগুলো একটা একটা করে উনি পরীক্ষা করলেন। আমি খুব কুল ছিলাম, নিজের মত খেলা দেখতেছি যেটা লাইভ দেখি নাই। এবার ম্যাডামের নোট পরীক্ষা করা শেষ হল। এবার দুই ভ্রু আরো ভালো মতন কুঁচকিয়ে বললেন, "নোটগুলো এরেঞ্জ করে দেন নাই কেন? ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম জানেন না?" এইবার আর কুল থাকতে পারলাম না। আশেপাশের লোকজন না শুনে মত খুব চাপা স্বরে উনাকে জিজ্ঞেস করি, "ওয়াট ডিড ইউ জাস্ট সেইড? ওয়াট ডু ইউ থিংক, ওয়াই দিজ ব্যাংক পেয়িং ইউ ফর?" -ম্যাডাম এইবার ভ্যাবাচ্যাবা খেয়ে বোবা বনে গেছেন।

১০:৫৪ (আনুমানিক)
এর ধারাবাহিকতায় ফ্রেমে আসলেন পাশের জন।
-- ভাইয়া, আসলে উনি আপনাকে বুঝতে পারেন নি।
আমি: বি প্রফেসনাল, ম্যাম, আ'ম নট ইয়োর 'ভাইয়া'। দিজ ব্যাংক ইজ পেয়িং ইউ টু সার্ভ মি, নট টু গেট সারভিস ফ্রম মি।
-- আ'ম স্যরি, স্যার। ............ (আমার ডিপোজিট স্লিপ রেডি করতে করতে) আপনি কোথায় আছেন?
আমি: স্যরি, বুঝিনি.......
-- আপনি কি করেন?
আমি: আই থিংক ইটস নট রিলেটেড টু মাই পয়েন্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।
......... এতটুকু বলে বলে আমি ফিরে আসি।


ফিনিশিং
আমার যা দোষ ছিল: আমি ঘুম থেকে উঠামাত্র বাথরুম থেকে বেরিয়ে রাতের টিশার্ট আর ট্রাউজার্স পরে চলে গিয়েছিলাম। নোটের পরিমাণ ছিল রাউন্ড ফিগার তাই লিখার প্রয়োজন মনে করিনি। মেসিনে দিলেই বেরিয়ে যায় কয়টা নোট আছে। নোটগুলো সাজিয়ে রাখার মত টাইম ছিলনা আমার।
** ব্যাংক থেকে টাকা তুললে সেখানে বান্ডিলে কি সব নোট সাজানো থাকে? -উত্তর: না। তাহলে আমি কেন ব্যাংকে টাকা জমা করার সময় নোটগুলো সাজিয়ে দিব?
** সব মিলিয়ে আমার কাছে বান্ডিল ছিল তিনটা, যদি সমান অংকের টাকা বাংলাদেশের ৩য় বৃহত্তম নোটে হত তাহলে নোটের বান্ডিলের সংখ্যা দাঁড়াত ২০ এ। এই নোটগুলো এরেঞ্জ করতে আমার কয় ঘন্টা লাগতে পারত? মানুষের কি আর কাজ নাই.......


এত সব লিখার কারণ হল, মানুষের সেবা পাওয়ার মানটা যাতে একটু বাড়ে। আমি জানি অনেক ব্যাংক এর কর্মকর্তা হয়তো আমার এই ব্লগ পড়বেন। রাগ না করে একবার ভাবুন তো, টাকা দিতে গিয়ে আপনাকে যদি এমন আক্রমণাত্বক আচরণের সম্মুখীন হতে হয় তাহলে ঐ অবস্থায় আপনার কেমন লাগবে?
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৭
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×