somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাবনার বাড়াবাড়ি

১০ ই অক্টোবর, ২০১২ ভোর ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় আমার পুকুঘাটে যাওয়ার উপর কঠিন নিষেধাজ্ঞা ছিল। সাঁতার জানতাম না একটা কারণ, অন্য কারণ ছিল কিছু গ্রাম্য কু-সংস্কার। মায়ের একমাত্র পুত্র সন্তান হলে তাকে নাকি পুকুর বেশি টানে (!), এই টানাটানির কবলে পড়ে আমি ততদিন পর্যন্ত পুকুরে নামার সাহস পাইনি যতদিনে আমার অনেক ছোট পাড়াতো ভাইয়েরা পুকুরের এপাড়-ওপাড় সাঁতরে বেড়াত।

আমার সাঁতার না জানা দিনের ঘটনা, বাড়ির সামনের রাস্তায় ফুটবল খেলছিলাম। বলে গোবর লাগায় সেটা ধুতে গিয়েছি আমাদের পুকুর ঘাটে। বর্ষার ভরা পুকুর, ঘাটের তাকে গাছের পাতার পানি পড়ে পড়ে শ্যাওলা জমেছে অনেক জায়গায়। আস্তে আস্তে নামছিলাম। হঠাৎ ঘাটের পাশে পানিতে আমাদের পাশের বাড়ির এক বুড়ির লাঠি। আমি উনার লাঠি পানিতে পড়ে গেছে মনে করে লাঠি উঠাতে সেটা ধরে টানতেই দেখি সাথে বুড়িও উঠে আসছেন! উনার হাতে ঘাট নাগাল পাওয়ার সাথে সাথে বুড়ি পানি থেকে মাথা তুলে লম্বা একটা শ্বাস নিয়ে হামাগুড়ি দিয়ে ঘাটে উঠে সটান শুয়ে পড়েন। চোখ লাল আর বুড়ির নাক-মুখ দিয়ে পানি বের হচ্ছে। এতক্ষণ বুঝতে পারিনি আমি কি করেছি, বুড়ি শোয়া অবস্থায় আমার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, "আঁই মরি গেইলাম, তুই আঁরে বাঁচাইওস"। এরপর বুড়ি অনেক দোয়া করলেন, এমন আন্তরিকভাবে কেউ কাউকে দোয়া করতে জীবনে দেখিনি!

কিছুদিন আগে শ্বশুরবাড়িতে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম বাসার সবাই। আসার সময় গাড়িতে সবার জায়গা হবেনা জেনে আমার আব্বু, ছোট দুই ভাই আর এক কাজিনকে বাসায় ছেড়ে আসার জন্য বেরিয়েছি, বাইরে তুমুল বৃষ্টি। ভাই মোবাইল ফেলে আসাতে সেটা আনতে যাওয়ার আমরা পথে অপেক্ষা করছিলাম। বৃষ্টি, গাড়িতে এসি চলছিল, আমরাও বিভিন্ন গল্প করছিলাম। এর মাঝে মৃদু একটা হর্ন বা হুইসেলের শব্দ শুনি যা অন্যরা খেয়ালই করেনি। ভাই গাড়িতে ফিরে আসলে আমরা রওনা হই। এর দু'শো মিটার সামনে ছিল একটা রেল ক্রসিং। রেল লাইন পার হওয়ার আগে আমি দাঁড়াই, এবারও দাঁড়িয়েছি। ডানে দেখলাম, অল ক্লিয়ার। বামে দেখলাম, রেল লাইনের সমান্তরালে যে রাস্তাটা সেটা একটা বিয়ে উপলক্ষে এমনভাবে সাজিয়েছে বামে রেল লাইন পুরোটাই অন্ধকারে, কিছুই দেখা যায় না, তার উপর তুমুল বৃষ্টি। আমি দাঁড়িয়ে আছি এক মিনিটের বেশি, আমার আব্বু বলেন, 'যাও দাঁড়িয়ে আছ কেন?' আমি হিসেব মিলাতে থাকি, ওটা ট্রাকের হর্ন হলে ভালো কথা। যদি ট্রেনের হুইসেল হয় তবে ঐ হর্ন বাজিয়েছে আমিন জুটমিল এর আগে বা পরে, তাহলে ওখান থেকে ট্রেন আসতে মিনিট দুই বা তার বেশিও লাগতে পারে। নাহ! ট্রেন আসার কোন লক্ষণ নাই। এবার যাওয়া যায়।
আলোকসজ্জা পেরিয়ে আমার গাড়ি রেললাইনে উঠবে এমন সময় বড়জোর ৫০ মিটার বামে দেখি ট্রেনের হেডলাইট। সেকন্ড এর ভগ্নাংশে সব ইন্দ্রিয় সচল হয়ে উঠে। কি হবে- আমি কি পেট্রল দিয়ে রেললাইন পেরিয়ে যেতে পারব? গাড়ি কি তেলে চলছে নাকি গ্যাসে? যদি মাঝপথে স্টার্ট বন্ধ হয়ে যায়? হাতটা গিয়ারে আগেই প্রস্তুত ছিল, ড্রাইভ থেকে রিভার্সে রেখেই জোরসে পেট্রোল করি। গাড়ি রেললাইন থেকে, ধাবমান কোচের থেকে দূরে সরে যায়!

উপসংহারে কি লিখা যায় ভাবছি। আদৌ কি উপসংহার শেষ করা হবে। যেখানে প্রকৃতির প্রত্যেকটা সৃষ্টি প্রতি মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে প্রকৃতির খেয়ালে সেখানে প্রকৃতিই তাদের বড় রক্ষাকর্তা। উপাসনালয়ের আর্তনাদ থাকেনা, থাকে উপাসনাকারীর মিনতি, প্রকৃতি তার উপাদান রক্ষা করে। উপাসনালয় সে তো প্রকৃতির উপাদানের উপাদান!

১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×