কোথাও নিরব নেই কেউ
সবার সরব গলা চিৎকার রত।
একটাই দাবি একটাই দাবি-সেকি কথা ?
আরো যে আছে অনেক ক্ষত !
তার জন্যে আবার অন্য কোন দিন কেন
এখনই সময় এখনই সবাই জাগ।
জেগেছে বাঙ্গালী অনেক দিনের পর
ডেকেছে তারুন্য দীপ্ত শাহাবাগ।
ভেঙ্গে ফেল সব ভয়
জয় বাংলা বাংলার জয়।
দেশে দেশে যেখানে বাঙ্গালী
বাঙ্গলাদেশির বাস।
একি আকাশ মাথায় রেখে যেন
এক সাথে বসবাস।
ঠিকানা ভিন্ন হোক যতই না
অন্তরে আছে দীপ্ত শাহাবাগ।
মুছে দাও সব মায়ের অশ্রু
বোনের মনের রাগ।
ভেঙ্গে ফেল সব ভয়
জয় বাংলা বাংলার জয়।
শপথে হউ বলিয়ান -
আমি কোন দলের নই- আমি বাংলাদেশ।
উপড়ে ফেল শোষণের পেন্ডুলাম রাজনীতি
ভেঙ্গে দাও ভাইয়ে ভাইয়ে বিদ্ধেষ।
এ দেশ আমার মা
আমি তুমি তাঁর সন্তান।
বিজয়ের তরে লড় এক সাথে
গাও বিজয়ের গান।
ভেঙ্গে ফেল সব ভয়
জয় বাংলা বাংলার জয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

