কিসের জন্য হাওয়ায় মাতম তোল
কিসের জন্যে হাওয়ায় দোলাও চুল
কিসের জন্যে উসকানি দাও আমায়
করতে বল আমায় আবার ভুল!!
আকাশ আমার সাক্ষী থাকুক আজ
নিদারুণ এই বিকেল সুর্য ঘুমাক
তোমার চোখে হারাচ্ছে সব হেরে
শুনব না আর তোমার মায়ার ডাক!
কিসের জন্যে এতটা ছলা কলা
অস্থিরতায় কাটাচ্ছো দিন রাত
কিসের অভাব তোমার দু'চোখে
দেখছনা তুমি সুখের এ প্রভাত!
আকাশ আমার সাক্ষী থাকুক জেনো
তোমার ভালোই চেয়েছি আমি রোজ
না চাইতে তোমার প্রেমের মন্ত্রে
লজ্জায় লাল তোমার চোখেই নিখোঁজ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

