somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রশাসনের দলীয়করণ

৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে জনপ্রশাসনের মান ক্রমেই নিম্নগামী হচ্ছে- বিজ্ঞ ও অভিজ্ঞজনরা প্রায়ই এমন কথা বলে থাকেন। আর এর জন্য প্রধানত দায়ী করা হয় প্রশাসনের দলীয়করণকে। অভিযোগ রয়েছে, এখানে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নয়, রাজনৈতিক বিবেচনা থেকেই মূলত নিয়োগ, বদলি ও পদোন্নতির ব্যবস্থা হয়। তাই প্রশাসনে মেধাচর্চার বদলে আজকাল রাজনীতির চর্চাটাই মুখ্য হয়ে উঠছে। আর সে কারণেই প্রশাসনে মেধার ঘাটতি ক্রমান্বয়ে তীব্র হচ্ছে। অভিযোগটি নতুনও নয়। দুই দশকেরও বেশি সময় ধরে এটি বহুল আলোচিত একটি বিষয়। কিন্তু এসব আলোচনার ফল কি হয়েছে? দলীয়করণ কি কমেছে? না। উল্টো দলীয়করণ আরো বেড়েছে এবং তা নতুন নতুন ডালপালা বিস্তার করেছে। বর্তমান সরকার তার শেষ সময়ে যেন শেষ সুযোগের সদ্ব্যবহার করতে উঠেপড়ে লেগেছে। আর তা করা হচ্ছে শুধু ব্যক্তির পদোন্নতি দিয়ে নয়, পদেরও পদোন্নতি দিয়ে। তা ছাড়া পদের অতিরিক্ত পদোন্নতি তো থাকছেই। ফলে এর পরিণতি নিয়ে প্রশাসনেও রীতিমতো শঙ্কা তৈরি হয়েছে।
প্রকাশিত খবর থেকে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে দলীয় আনুগত্য প্রতিষ্ঠার উদ্দেশ্য থেকেই এসব পদোন্নতি প্রদান এবং গুরুত্বপূর্ণ স্থানে, বিশেষ করে মাঠ প্রশাসনের শীর্ষ পদে পদায়ন করা হচ্ছে। আর তা এমনভাবে করা হচ্ছে যেন এক দফা বদলির পরও মাঠ প্রশাসনের শীর্ষ স্থানগুলোতে দলীয় আনুগত্যের লোকজনই থেকে যায়। এর পাশাপাশি প্রশাসনকে সন্তুষ্ট রাখতেও নেওয়া হচ্ছে অনেক পদক্ষেপ। গ্রেড-২ থেকে অর্ধশতাধিক পদের মানোন্নয়ন করে গ্রেড-১-এ নেওয়া হয়েছে। পুলিশের শীর্ষ পদে একজনের স্থলে এখন তিনজনকে 'এ' গ্রেডে উন্নীত করা হয়েছে। পুলিশের পরিদর্শক, উপপরিদর্শক পদেরও মানোন্নয়ন করা হয়েছে। এর আগে পদোন্নতি না পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন, এমন অনেক কর্মকর্তাকেও পদোন্নতি প্রদানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত জুলাই থেকে কার্যকর করে কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা মহার্ঘ ভাতা প্রদানের বিরোধী নই। কিন্তু শেষ সময়ে এসে তড়িঘড়ি এসব সিদ্ধান্ত গ্রহণের ফলে এই প্রক্রিয়ার উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন তোলার অবকাশ থেকেই যায়।
জনপ্রশাসনের দক্ষতা রাষ্ট্রের স্থিতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ জন্য জনপ্রশাসনে প্রকৃত মেধাসম্পন্ন ও যোগ্য ব্যক্তিদের উপস্থিতি একান্ত জরুরি। কিন্তু দেশের বিদ্যমান ধারা সেই মেধা ও যোগ্যতাকে অস্বীকার করে দলীয় আনুগত্যের যে প্রথার প্রচলন করেছে, তা জনপ্রশাসনের কর্মক্ষমতাকেই খর্ব করছে। দেশ পরিচালনায় অদক্ষতারই প্রকাশ ঘটাচ্ছে। এটি কোনোভাবেই কাম্য নয়। বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও প্রশাসনকে দলীয়করণমুক্ত করার প্রতিশ্রুতি ছিল। কিন্তু আমরা বাস্তবে তার উল্টোটাই দেখতে পাচ্ছি। আমরা আশা করি, শেষ সময়ে হলেও সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করতে উদ্যোগী হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×