somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনমত বিএনপির দিকে ঝুঁকেছে

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্জাতিক মানের একটি ধারাবাহিক জনমত জরিপে দেখা গেছে, বিগত প্রায় এক বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতি জনমত ঝুঁকেছে। আর তাই আগামীতে জাতীয় নির্বাচনে জয়ের জন্য দলটি ভাল অবস্থানে রয়েছে। সর্বশেষ গত জুলাইতে চালানো জনমত জরিপে দেখা গেছে. বিএনপি ৪৩ শতাংশ জন সমর্থন পেয়েছে। যা ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ে ১১ শতাংশ বেশি। বিএনপি'র পক্ষে এ জনমত সমর্থন গত বছরের নভেম্বরের চেয়ে দ্বিগুণ। ঐ সময়ে বিএনপির পক্ষে জনমতের সমর্থন ছিলো মাত্র ২০ শতাংশ।

যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএআইডি ও ব্রিটিশ দাতা সংস্থা ইউকেএইড'র অর্থায়নে জরিপকারী প্রতিষ্ঠান এসি নিয়েলসন গত প্রায় এক বছরে চার ধাপে এ জরিপটি পরিচালনা করেছে। আর এ জরিপটি বাস্তবায়নে কাজ করেছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।

জরিপের ফল প্রথমবারের মতো জনসমক্ষে প্রকাশ করা হলো। এর আগে জরিপ শেষে শুধু চারটি রাজনৈতিক দলের কাছেই ফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় দ্বৈবচয়ন পদ্ধতিতে ২৪০০ থেকে ২৫০০ লোকের সরাসরি সাক্ষাত্কারের ভিত্তিতে এ জরিপ চালানো হয়।

জরিপে উত্তরদাতাদের অন্যতম একটি প্রশ্ন করা হয়েছে তা হলো, যদি আজকে নির্বাচন হয় তাহলে কোন দলকে ভোট দেবেন? এ ছাড়াও সম্প্রতিক ইস্যু যেমন তত্ত্বাবধায়ক সরকার, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ও শাহবাগ আন্দোলনের বিষয়েও তাদের প্রশ্ন করা হয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বলছে, জরিপে তারা সবচেয়ে আধুনিক পরিসংখ্যানভিত্তিক পদ্ধতি ব্যবহার করেছে। এ কারণে এই জরিপে যথাযথভাবে বাংলাদেশি ভোটারদের মতামতের প্রতিফলন ঘটেছে। গত বছরের নভেম্বর, চলতি বছরের জানুয়ারি, এপ্রিল ও জুলাইয়ে এ জরিপ হয়।

তবে জুলাইয়ে তাদের সর্বশেষ জনমত জরিপ বিএনপির জন্য সুসংবাদের কারণ হলেও ঐ জরিপে দেখা গেছে, ১৯ শতাংশ ভোটার কারো পক্ষে তাদের সমর্থন দেয়ার সিদ্ধান্ত এখনো নেননি। তাই এখনো আওয়ামী লীগের ভূমিকা রাখার সুযোগ রয়েছে। গত জানুয়ারিতে চালানো জনমত জরিপে দেখা যায়, বিএনপি'র জন সমর্থন ২০ শতাংশ থেকে ৩২ শতাংশে এসে দাঁড়িয়েছিলো। আর এপ্রিলে বিএনপিকে ভোট দিতে চায় এমন জনমতের হার দাঁড়ায় ৩৮ শতাংশে। তবে জানুয়ারি থেকে এপ্রিলে দেখা যায়, ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি জন সমর্থন প্রায় অপরিবর্তিত রয়ে গেছে। শুধু জুলাইয়ে সামান্য বৃদ্ধি পেয়ে ৩২ শতাংশে দাঁড়িয়েছে।

জরিপের ফলে দেখা যায়, প্রথমবার ভোট দেবে এমন ২২ বছর বা এর কম বয়সীদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা সবচেয়ে বেশি। গত জুলাইয়ের জনমত জরিপে দেখা যায়, ১৮ থেকে ২২ বছর বয়সীদের মধ্যে ৪৬ শতাংশ বিএনপির প্রতি তাদের সমর্থনের কথা জানিয়েছে। যেখানে আওয়ামী লীগের প্রতি ঐ বয়েসীদের সমর্থন রয়েছে ২৯ শতাংশের। প্রথমবার দিচ্ছে এ রকম ভোটারের সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। কারণ আগামী নির্বাচনে এসব ভোটারের সংখ্যা প্রায় ১৫ শতাংশ।

২০০৬ সালে যখন বিএনপি ক্ষমতায় ছিলো তখন এসব ভোটারের বয়স ছিলো ১১ থেকে ১৫ বছরের মধ্যে। বিএনপির মেয়াদের বিষয়ে তাদের ধারণা কম। শুধু যে নতুন ভোটারদের সমর্থনের জন্য বিএনপির জনপ্রিয়তা বেড়েছে তা নয় অনেক আওয়ামী লীগের সমর্থকও বিএনপিকে সমর্থন করেছে।

২০১২ সালের নভেম্বর থেকে ২০১৩ সালের জুলাই পর্যন্ত করা চারটি জরিপে দেখা যায়, ২০০৮ সালে আওয়ামী লীগ ভোট দিয়েছে জরিপে অংশ নেয়া এমন লোকদের প্রায় অর্ধেকই বলেছে তারা আগামীতে আওয়ামী লীগকে ভোট দিতে চান না। যেখানে ২০০৮ সালে বিএনপিকে ভোট দেয়া ৯০ শতাংশ ভোটারই বলেছে তারা বিএনপিকে সমর্থন করা অব্যাহত রাখবেন। ২০১২ সালের নভেম্বরে এ সংখ্যা ছিলো ৭০ শতাংশ।

এছাড়া ১৯৯১ সালের পর থেকে অনুষ্ঠিত হওয়া চারটি নির্বাচনে আওয়ামী লীগ যেসব আসনে বড় জয় পেয়েছে সেখানেও বিএনপির ভালো জনপ্রিয়তা পরিলক্ষিত হয়েছে এই জরিপে। গত চারটি নির্বাচনে যে ৪১টি আসনে আওয়ামী লীগ ৭ থেকে ১৪ শতাংশ বেশি ভোটে জয় পেয়েছে, সেসব আসনে বিএনপির জনপ্রিয়তা এখন আওয়ামী লীগের থেকে ১৭ শতাংশ বেশি।

অন্যদিকে, ৭২টি আসন যা কিনা আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এসব আসনে ১৪ শতাংশের বেশি ভোটে দলটি বিগত নির্বাচনগুলোতে জয়লাভ করেছিলো। এখন এসব আসনে বিএনপি'র জনপ্রিয়তা আওয়ামী লীগ থেকে ২ শতাংশের সামান্য বেশি।

জুলাইয়ের জরিপে দেখা যায়, শহরের (২৫ শতাংশ) তুলনায় গ্রামে (৩৪ শতাংশ) আওয়ামী লীগের জনপ্রিয়তা বেশি। অন্যদিকে, শহর ও গ্রামে দু ক্ষেত্রেই বিএনপির জনপ্রিয়তা বেশি। গ্রামে ৪২ শতাংশ ও শহরে ৪৪ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে বিএনপির দিকে।

জরিপে বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধির বিষয়ে কোন কারণ উল্লেখ করা হয়নি। যদিও গত নয় মাসে ঘটে যাওয়া যুদ্ধাপরাধের বিচারের রায়, রাজনৈতিক সহিংসতা, শাহবাগ আন্দোলন, ব্লগারদের বিরুদ্ধে অভিযোগ, হেফাজতে ইসলামের সমাবেশ ও জ্বালানির মূল্য বৃদ্ধি এর পেছনে ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে।


২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×