দিপালী ঘুমায় না !
০৯ ই মার্চ, ২০২১ রাত ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ড্যান্স উইথ দ্যা উইন্ড আর্টিস্ট ইভা সুইটাল
দীপালি,
ঘুমুতে যাও
অনেক ঘুম জমে আছে
জানি,
তুমি মানবে না
ফাক অফ বলে ছুঁড়ে ফেলবে
হাতের বাসন
টুকরো টুকরো কাঁচে
তোমার দর্শন।
দীপালি,
একটু আরাম কর
অনেক আরাম জমে আছে
জানি,
তুমি শুনতে চাও না এসব
তোমার নায়িকাদের মতো
নয় গড়ন
গায়ের রং চাপা
বুকের মাপ টেনেটুনে ত্রিশ
তোমাকে লড়তে হয়
তোমাকে মিলাতে হয় হিসেব
দুই এ শূন্যে বিষ!
দীপালি,
আলো টা ধরে রাখার চেষ্টা কর
চারপাশ ভীষণ কুতসিত কালো
অনেক তো বললে,
অনেক শুনলে
অনেক গুনলে
অনেক হাঁটলে
অনেক শিখলে
অনেক লিখলে
অনেক পড়লে
এইবার ক্ষান্ত হও
অনেক বিশ্রাম তোমার হাতে
একটু ঘুমাও।
৮ মার্চ ২১
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২১ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা) পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা...
...বাকিটুকু পড়ুন
জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুন